সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
শুরু হলো ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মসুলের যুদ্ধে লড়াই করছে শিয়া মিলিশিয়ারাও

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

_92144794_618809726আওয়ার ইসলাম: ইরাকের একটি শিয়া মিলিশিয়া গোষ্ঠী বলছে তারা মসুলে ইসলামিক স্টেটের বিরুদ্ধে অভিযানে অংশ নিচ্ছে।

শিয়া-প্রধান পপুলার মোবিলাইজেশন ফোর্সএর সদস্যরা বলছে, তারা মসুল শহরের ৬০ কিলোমিটার পশ্চিমের তাল আফার শহরের দিকে অগ্রসর হচ্ছে।

এই ব্রিগেডের লক্ষ্য হচ্ছে সিরিয়া থেকে মসুলে ইসলামিক স্টেটের রসদপত্র সরবরাহের একটি পথ বন্ধ করে দেয়া।

এই প্রথম আইএসের বিরুদ্ধে ইরাকি সরকারি বাহিনীর কোন অভিযানে শিয়া মিলিশিয়ারা কোন ভুমিকা রাখছে। এই অভিযানে শিয়াদের অংশগ্রহণ একটি বিতর্কিত বিষয়।

কারণ মসুল একটি সুন্নি-সংখ্যাগরিষ্ঠ শহর এবং ইরাকী প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদি আগেই অঙ্গীকার করেছেন যে শিয়া যোদ্ধারা ওই শহরে ঢুকবে না।

মসুল পুনর্দখলের লড়াইয়ে শিয়া মিলিশিয়াদের জড়িত হলে জাতিগত সংঘাত শুরু হবার আশংকা করেছেন অনেকেই।

এর বিরোধিতা করে আসছে সুন্নি আরব রাজনীতিবিদরা এবং ইরাকি কুর্দীরাও। এছাড়া তুরস্কও এর বিরোধিতা করে আসছে।

ইরাকের ভেতরে এখন তুরস্কের সেনাও মোতায়েন আছে।

এর আগে মার্কিন নেতৃত্বাধীন কোয়ালিশন বলছে, তারা তাদের বিজিত অবস্থানগুলো সংহত করার স্বার্থে অভিযানে সাময়িক বিরতি দিয়েছে।

জাতিসংঘ বলেছে, তাদের কাছে বিশ্বাসযোগ্য তথ্য আছে যে ইসলামিক স্টেট গোষ্ঠী মানব-ঢাল হিসেবে ব্যবহারের জন্য মসুলের আশপাশ থেকে হাজার হাজার লোককে অপহরণ করেছে।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ