বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ১১ দলীয় জোটে নেই খেলাফত আন্দোলন, নাম ব্যবহার না করার আহ্বান

ইসরাইলিদের থাকতে দিতে অস্বীকৃতি জানালো জার্মানির গেস্ট হাউজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkb8f8cef4727gpkj_800c450

আওয়ার ইসলাম: ইসরাইলের একদল নাগরিককে থাকতে দিতে পরিষ্কার ভাষায় অস্বীকার করেছে জার্মানির একটি গেস্ট হাউজ। অগ্রিম বুকিং দেয়া সত্ত্বেও পরিচয় প্রকাশিত হওয়ার পর ইসরাইলিদের ঠাঁই হবে না বলে দ্বিধাহীন ভাষায় জানিয়ে দিয়েছে গেস্ট হাউজ কর্তৃপক্ষ।

আগামী বছরের আগস্টে ছুটি কাটানোর জন্য গেস্ট হাউজে আগাম বুকিং দিয়েছিলেন ইসরাইলের চার পরিবার। জার্মানির দক্ষিণপশ্চিমাঞ্চীয় বাডেন-ওরটেনবার্গ অঞ্চলের ব্ল্যাক ফরেস্ট শহরের দ্যা ম্যাটেনহোফ গেস্ট হাউজ প্রথমে তাদের বুকিং গ্রহণও করেছিল। পরে তা নাকচ করে দেয়। ইসরাইলি পর্যটকদের  একজন এ নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানানোর সূত্র ধরেই ঘটনাটি প্রকাশিত হয়েছে।

ইসরাইলি হিসেবে তাদের পরিচয় প্রকাশ হওয়ার পর গেস্ট হাউজ কর্তৃপক্ষ বুকিং বাতিল করার জন্য একটি বার্তা দেয়। এতে বলা হয়, ‘গেস্ট হাউজ কর্তৃপক্ষ ইসরাইলি কোনো অতিথি চায় না। এ গেস্ট হাউজ ইসরাইলিদের জন্য নয়। তাই দয়া করে আপনাদের বুকিং বাতিল করুন।’

ইসরাইলি পরিবারগুলোর পক্ষ থেকে এর বিরুদ্ধে অভিযোগ জানানোর প্রস্তুতি নেয়া হচ্ছে বলে জানিয়েছে তেল আবিবের দৈনিক জেরুজালেম পোস্ট।

সূত্র: পার্স টুডে

এফএফ

আরও পড়ুন

http://ourislam24.com/2016/11/01/%e0%a6%ad%e0%a6%be%e0%a6%b0%e0%a6%a4%e0%a7%80%e0%a7%9f-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%b0/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ