রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ব্রিটিশ সরকারের ক্ষমা চাওয়ার দাবি জানালো ফিলিস্তিনিরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

the-guardian-abd-filistin-i-tehdit-etti-680x420আওয়ার ইসলাম: ফিলিস্তিনের কর্মীরা বেলফোর ঘোষণার জন্য ব্রিটিশ সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা শুরু করেছে । প্রায় এক শতাব্দী আগে এই ঘোষণার মাধ্যমে ঐতিহাসিক ফিলিস্তিনে ইহুদিদের জন্য একটি স্বাধীন রাষ্ট্রের অঙ্গীকার করা হয়েছিল।

গত মঙ্গলবার ব্রিটিশ পার্লামেন্ট হাউসে ফিলিস্তিনি গ্রুপ ও তাদের সমর্থকরা এ প্রচারণার অংশ হিসেবে সাধারণ মানুষের সাক্ষর গ্রহণ শুরু করেছেন। ফিলিস্তিনি জনগণের দুঃখ-দুর্দশার জন্য এ অঞ্চলে ব্যাপক ব্রিটিশ উপনিবেশবাদ এবং বেলফোর ঘোষণাকে তারা দায়ী করেন।

পিটিশনটি স্বাক্ষরের সংখ্যা ১,০০,০০০ পৌঁছলে ইস্যুটি নিয়ে ব্রিটিশ পার্লামেন্টে একটি বির্তক অনুষ্ঠানের জন্য বিবেচনা করা হবে।

ব্রিটিশ পার্লামেন্টের উচ্চকক্ষের স্বতন্ত্র সদস্য ব্যারোনেস জেনি জানান, পার্লামেন্টে পিটিশনটি অগ্রাহ্য হবে কিনা তা নির্ভর করেছে ফিলিস্তিনি সমর্থক এমপিরা কতটা চাপ প্রয়োগ করে তার ওপর।

তিনি বলেন, ‘এজন্য হাউস অব কমন্স এবং লর্ডসের প্রতিনিধিদের আগামী বছরজুড়ে বিষয়টি উত্থাপন করতে হবে।’

২০১৭ সালের নভেম্বরে বেলফোর অঙ্গীকারের শততম বার্ষিকীতে যুক্তরাজ্যে ফিলিস্তিনের কূটনৈতিক মিশন দ্বারা সমর্থিত কর্মীরা ব্রিটিশ সরকারকে চাপ প্রয়োগের এ পরিকল্পনা নিয়েছে।

১৯১৭ সালের নভেম্বর মাসে বেলফোর ঘোষণায় তৎকালীন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী আর্থার বেলফোর বলেছিলেন, ‘ফিলিস্তিনি ভূখণ্ডে ইহুদি জনগণের জন্য জাতীয় আবাসন গড়ে তোলার বিষয়ে ব্রিটিশ সরকার ইতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করে।’ এই ঘোষণা ১৯৪৮ সালে ফিলিস্তিনিদের জন্য ডেকে আনে ইতিহাসের কলংকিত অধ্যায়।

সূত্র: আলজাজিরা

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ