রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

বাল্যবিয়ে পড়ালে ইমামদের জরিমানার প্রস্তাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ballobiaআওয়ার ইসলাম: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রস্তাবে বলা হয়েছে, জার্মানিতে যে ইমামরা বাল্যবিয়ে পড়াবেন তাঁদের এক হাজার ইউরো পর্যন্ত জরিমানা হবে৷ বাল্যবিয়ে হওয়া শরণার্থীদের বিয়ে বাতিল ঘোষণার আহ্বান জানিয়েছেন এক রাজ্যের বিচারমন্ত্রী৷

জার্মানিতে বিয়ে সংক্রান্ত নীতিমালা সংস্কারের উদ্যোগ নিয়েছে বিচার মন্ত্রণালয়৷ এ লক্ষ্যে একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে৷ তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করছেন৷ এরই অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রস্তাব পেশ করা হয়৷ এতে ইমামদের জরিমানা করার প্রস্তাব করা হয়েছে৷

জার্মান সংবাদপত্র ‘ডি ভেল্ট'-এর বরাত দিয়ে এসব খবর দিয়েছে বার্তা সংস্থাগুলো৷

জার্মানির বর্তমান আইন অনুযায়ী, বিয়ে করার বৈধ বয়স ১৮৷ তবে যুগলদের একজনের বয়স ১৮-র কম হলে তিনি পারিবারিক আদালতের সমর্থন সাপেক্ষে রাজ্য সরকারের কাছ থেকে ১৮-র বেশি বয়সি কোনো সঙ্গীকে বিয়ের অনমুতি পেতে পারেন৷

জার্মানির বড় দুই দল সিডিইউ ও এসপিডি এই সুবিধা বাতিল করতে চায়৷ নারী অধিকার বিষয়ক কর্মীরাও এই পরিবর্তন চান৷

বাল্যবিয়ে বাতিলের প্রস্তাব

বাভারিয়া রাজ্যের বিচারমন্ত্রী ভিনফ্রিড বাউসবাক চান, যেসব শরণার্থী তাঁদের দেশে বাল্যবিয়ে করেছেন, জার্মানিতে প্রবেশের সঙ্গে সঙ্গে সেসব বিয়ে বাতিল করতে৷ তবে অন্য কর্মকর্তারা এক্ষেত্রে প্রতিটি বিয়ে আলাদাভাবে বিবেচনায় নেয়ার কথা বলছেন৷

চলতি বছরের মধ্যেই বিশেষ কমিটির সংস্কারের খসড়া তৈরির কাজ শেষ হওয়ায় কথা৷

-ডিডব্লিউ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ