সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
হলুদ মিডিয়ার অপপ্রচার মোকাবিলায় আমাদের প্রস্তুতি কোথায়? শাপলা চত্বর হত্যা: হাসিনাসহ ৪০ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল আজ ট্রেনের সাথে বাস-মাহেন্দ্রা-অটোরিক্সা সংঘর্ষে নিহত ২, আহত ২০ যুক্তরাষ্ট্র হামলা না করলে পাল্টা আঘাত হানবে না ইরান চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু আজ সংঘাত এড়িয়ে চুক্তির পথে সিরিয়া-ইসরায়েল দাওয়াতুস সুন্নাহ ও দাওয়াতি কাফেলা গাজীপুরের উদ্যোগে কক্সবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প ‘বিশ্বের যেকোনো দেশের চেয়ে আমাদের গোলাবারুদ বেশি’ নোয়াখালীতে হেফাজতের মহাসমাবেশ সফল করতে লক্ষ্মীপুরে গণসংযোগ ও লিফলেট বিতরণ ভিসা ছাড়া বিশ্বের যে ৩৫ দেশে ভ্রমণ করতে পারবে বাংলাদেশিরা

‘সমকামিতার পাপে ভূমিকম্প’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

italy-520160824170706আওয়ার ইসলাম: আওয়ার ইসলাম: ইতালির একজন খ্রিস্টান পাদ্রী বলেছেন, সমকামিতাকে বৈধতা দেয়ায় 'ঈশ্বরের শাস্তি' স্বরূপ সাম্প্রতিক সময়ে ইতালিতে একের পর এক ভূমিকম্পে প্রাণহানি ঘটনা ঘটছে।

ফাদার জন কাভালকোলি নামের ওই পাদ্রী বলেন, আগস্টের ভূমিকম্পে প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছে, এটিসহ সাম্প্রতিক ভূমিকম্পগুলো মানুষের পাপের কারণে হয়েছে। যে পাপের অন্তুর্ভুক্ত গত মে মাসের সমকামী নাগরিক ইউনিয়ন অনুমোদনের বিষয়টিও।

ইতালির ডানপন্থি ক্যাথলিক রেডিও স্টেশন রেডিও মারিয়াতে প্রচারিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

এদিকে ফাদার কাভালকোলির মন্তব্যকে 'আক্রমণাত্মক ও মানহানিকর' বলে প্রত্যাখ্যান করেছে খ্রিস্টানদের প্রধান ধর্মকেন্দ্র ভ্যাটিকান।

খ্রিস্টানদের প্রধান ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ভ্যাটিকানের উপ-পররাষ্ট্রমন্ত্রী মনসিনিয়া অ্যাঞ্জেলো বেকিউ বলেন, বিশ্বাসীদের জন্য এসব মন্তব্য আক্রমণাত্মক এবং অবিশ্বাসীদের জন্য মানহানিকর।

তবে ফাদার কাভালকোলি তার বক্তব্যের সমালোচনা গ্রহণ করেননি। তার দাবি, ভূমিকম্প একটি ঐশ্বরিক হস্তক্ষেপ। এ বিষয়ে তিনি রোমান ক্যাথলিক ধর্মের নির্দেশাবলী পড়ে দেখার পরামর্শ দিয়েছেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ