রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

আফগানিস্তানের মাজার-ই-শরিফে হামলা; নিহত ২ আহত ৮০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

afghanistan-jarmanআওয়ার ইসলাম: আফগানিস্তানের মাজার-ই-শরিফ শহরের জার্মান কনস্যুলেটে হামলা হয়েছে। ট্রাক নিয়ে চালানো আত্মঘাতী এই বোমা হামলায় দু’জন নিহত হয়েছেন বলে কর্তৃপক্ষের বরাত দিয়ে জানানো হয়েছে বিবিসির খবরে।

স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ১১টায় এ হামলা চালানো হয়। বোমা হামলার আগে হামলাকারী গুলিও চালান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, এতে ৮০ জনেরও বেশি আহত হয়েছেন।

এ মাসের শুরুর দিকে কুন্দুজ শহরে জোটের বিমান হামলায় বেসামরিক মানুষ নিহত হওয়ার প্রতিশোধের অংশ হিসাবে এ হামলা চালানো হয়েছে বলে দায় স্বীকার করেছে তালেবান জঙ্গিরা।

আফগানিস্তানের উত্তরাঞ্চলের শহরে ঘটে যাওয়া ওই ঘটনার তদন্ত করছে ন্যাটো। তালেবান জঙ্গিরা আফগান সৈন্যদের ঘিরে ফেলার পর সৈন্যরা বিমান বাহিনীর সাহায্য চেয়েছিল।

স্থানীয় কর্তৃপক্ষ বলছে, ওই ঘটনায় ৩০ জন বেসামরিক লোক মারা গিয়েছিল; যাদের অনেকেই প্রাণ হারান বিমান হামলায়।

আফগানিস্তানের বাল্খ রাজ্যের মাজার-ই-শরিফে অবস্থিত জার্মান কনস্যুলেট কার্যালয়টি দেয়ালে ঘেরা।

দেশটিতে জার্মানির প্রায় ১ হাজার সৈন্য মোতায়েন রয়েছে; এর বেশিরভাগই রয়েছে বাল্খে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ