রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ট্রাম্পকে আইএস ও আল-কায়দার হুমকি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump8আওয়ার ইসলাম: বিশ্বকে অবাক করে নির্বাচিত হওয়া রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হুমকি দিয়েছে  আইএস ও আল কায়দা।

দ্য ওয়াশিংটন পোস্ট ও নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ট্রাম্প জেতার পরই সোশ্যাল মিডিয়ায় বিবৃতি দেয় আইএস৷ আইএস ঘনিষ্ঠ আল মিনবার জেহাদি মিডিয়া নেটওয়ার্ক জানায়, এখন যতদিন পারে ফূর্তি করুক আমেরিকানরা৷ তবে ট্রাম্পের হাতেই ওদের ধ্বংস লেখা আছে৷ কারণ, ইরাক, সিরিয়া, আফগানিস্তানসহ মধ্যপ্রাচ্যে যেখানেই মার্কিন সেনারা অভিযান চালাবে, সেখানেই তাদের জবাই করবে  আইএস বা আল কায়দা৷ পাল্টা হামলা হবে আমেরিকার মাটিতেও৷

মার্কিন নজরদারি সংস্থা ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ আইএস ঘনিষ্ঠ আমাক নিউজ এজেন্সি ও অন্য জেহাদি গোষ্ঠীগুলোকে উদ্ধৃত করে জানিয়েছে, ট্রাম্পের জয় মুসলিমদের বিরু‌দ্ধে আমেরিকার ঘৃণাকেই তুলে ধরেছে৷ আমেরিকা মুসলিমদের ও তৃতীয় বিশ্বের দেশগুলোকে কী চোখে দেখে তার প্রমাণ ট্রাম্পের এই জয়৷ ট্রাম্পের মতো একজন মুসলিম বিদ্বেষী লোককে জিতিয়ে মুসলিম দুনিয়াকেই শত্রু বানিয়েছে আমেরিকানরা৷ এর চরম মূল্য চুকাতে হবে মার্কিনিদের৷সেখানে প্রলয় নেমে আসবে৷

সাইট গ্রুপের ডিরেক্টর রিটা কাটজ্ টুইট করেছেন, ‘আল কায়দা ও আইএস আলাদা আলাদা বিবৃতিতে জানিয়েছে, ট্রাম্প মুসলিমদের বিরু‌দ্ধে আমেরিকার অবদমিত ঘৃণাকে তুলে ধরেছেন৷ তার এই জয় আমেরিকা ও পশ্চিমি দুনিয়ার চূড়ান্ত পতন ডেকে আনবে৷’

ট্রাম্পের জয় ব্রেক্সিটের মতোই ঘটনা৷ ব্রিটেন যেভাবে ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে গিয়েছে ভোটের রায় মেনে৷ সেভাবেই মার্কিন জনতাও ট্রাম্পকে জিতিয়ে খাদের কিনারে আমেরিকাকে দাঁড় করিয়ে দিল৷ এমনটাই দাবি আইএসের৷

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ