সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :

হাজারও পাঠক যখন বলে হৃদয় গলে সিরিজ পড়ে হু হু করে কেঁদেছি, তখন নিজের চেষ্টাকে সফল মনে হয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

mufijul-islam

মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম। হৃদয় গলে সিরিজ লিখে যিনি জনপ্রিয়তা পেয়েছেন সারা দেশে। তৈরি হয়েছে অসংখ্য ভক্ত পাঠক। উপকৃত হয়েছে হাজারও মানুষ। আওয়ার ইসলামের পাঠকদের জন্য নেয়া হলো এই মানুষটির জীবনভিত্তিক সাক্ষাৎকার। সাক্ষাৎকার নিয়েছেন আওয়ার ইসলামের নরসিংদী জেলা প্রতিনিধি উমায়ের আহমদ

 আওয়ার ইসলাম : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের সময় দেওয়ার জন্য ধন্যবাদ।

মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম : ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার মতো একজন সাধারণ মানুষের সাক্ষাৎকার নেওয়ার জন্য আপনারা এত দূর থেকে কষ্ট করে এসেছেন এজন্য আপনাদেরও অন্তরের অন্তস্থল থেকে মোবারকবাদ জানাই।

আওয়ার ইসলাম : আপনার নিজের সম্পর্কে এবং আপনার শিক্ষা জীবনের বিস্তাতি জানতে চাই।

মাওলানা মুহাম্মদ মুফীজুল ইসলাম : ব্রাক্ষ্মণবাড়িয়া জেলার ভাদুঘর গ্রামে ১৯৭১ সালে আমার জন্ম। বাবার নাম আলহাজ্ব আব্দুল আজীজ, মায়ের নাম মানিক চান নেসা।

ছোটবেলায় আমি স্থানীয় মক্তবে হাফেজ মাওলানা শহীদুল্লাহ সাহেবের কাছে পবিত্র কুরআন শিখি। তার কাছে আমি কয়েক পারা কুরআন মুখস্থও করি। এরপর ভাদুঘর পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা শেষ করি। নিয়াজ মুহাম্মদ হাইস্কুলে ভর্তি হই এবং ১৯৮৮ সালে এসএসসি পাশ করি। এরপর বি-বাড়িয়া সরকারী কলেজে ইন্টারমিডেট পর্যন্ত পড়াশুনা করি।

ছাত্রজীবনে আমি তাবলিগে বেশ সময় দেই এবং এই মেহনতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়ি। এসময় আমার মনে আলেমগণের অশেষ ফজিলত ও উচ্চ মর্যাদার কথা শুনে আলেম হওয়ার তীব্র বাসনা জাগে। ফলে ইন্টারমিডেট পরীক্ষা দেওয়ার পর আমি ঢাকা মিরপুর ১২ নম্বরে অবস্থিত মাদরাসা দারুর রাশাদে ভর্তি হয়ে ৫ বছরের কোর্সে ১৯৯৫ সালে দাওরায়ে হাদিস শেষ  করি। তারপর উস্তাদগণের নির্দেশ ও পরামর্শক্রমে ব্রাক্ষ্মণবাড়িয়া সরকারà