বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন প্রাথমিক শিক্ষায় নাচ-গান ও নাটক অন্তর্ভুক্তির প্রতিবাদে মহিলা মজলিসের সমাবেশ ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্টে দানে মিলবে কর ছাড় ভারতের পুশইন অপচেষ্টা আন্তর্জাতিক আইনের পরিপন্থি: খেলাফত মজলিস বাজেটে ইমাম-মুয়াজ্জিনদের জন্য ‘সুখবর’ বিশ্বকাপ উন্মাদনা: আবেগের উল্লাসে আদর্শের বিসর্জন প্রস্তাবিত বাজেট: দাম কমবে ৬০ পণ্যের নতুন বাজেটে কারিগরি ও মাদরাসা শিক্ষায় বরাদ্দ ১৮,৪৫৯ কোটি টাকা

বিএনপির ১৯ নেতাকর্মীর নামে গ্রেপ্তারি পরোয়ানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

journalism_cors4রাজধানীর যাত্রাবাড়ী থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদসহ ১৯ জনকে গ্রেপ্তার করার নির্দেশ দিয়ে পরোয়ানা জারি করেছেন আদালত।

আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই পরোয়ানা জারি করেন।

আদালতে সরকারপক্ষের কৌঁসুলি (পিপি) তাপস কুমার পাল জানিয়েছেন। তিনি জানান, মামলায় পুলিশের দেওয়া অভিযোগপত্র আজ আমলে নেন বিচারক।

তাপস আরো জানান, এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন-বিএনপির মারুফ কামাল খান সোহেল, শিমুল বিশ্বাস, মীর সরাফত আলী সপু। এ ছাড়া বাকি আসামিরা সাধারণ নেতাকর্মী।

নথি থেকে জানা যায়, ২০১৫ সালের জানুয়ারি মাসে বিএনপির ডাকা হরতাল-অবরোধের সময় অজ্ঞাত আসামিরা গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে নাশকতার চেষ্টা করে জনমনে আতঙ্ক সৃষ্টি করে। এ ঘটনায় যাত্রবাড়ী থানা পুলিশ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা করেন। সে মামলার পর পুলিশ তদন্ত করে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করে। সে অভিযোগপত্র বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।

২০১৫ সালের ১০ মার্চ উত্তরা থেকে নিখোঁজের ৬৩ দিন পর ১২ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে খোঁজ মেলে সালাহউদ্দিনের। অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে সেখানে। মামলাটি এখনো বিচারাধীন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ