শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

প্রতি বছর বায়ু দূষণে শুধু ভারতে মারা যায় ১১ লাখ মানুষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

air polutionআওয়ার ইসলাম : বায়ুদূষণে প্রতি বছর শুধু ভারতেই মারা যায় ১১ লাখ মানুষ। যুক্তরাষ্ট্রভিত্তিক দুটি স্বাস্থ্যবিষয়ক গবেষণা সংস্থার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 বায়ুদূষণের কারণে প্রতিবছর সারা বিশ্বে অনেক মানুষের মৃত্যু হচ্ছে। বিশ্বে বায়ুদূষণের কারণে যত মানুষ মারা যায়, এর অর্ধেকের বেশি মানুষের মৃত্যু হয় শুধু ভারত ও চীনে।
গতকাল বার্তা সংস্থা এএফপির খবরে জানানো হয়, যুক্তরাষ্ট্রভিত্তিক হেলথ রিসার্চ ইনস্টিটিউট এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। গতকাল মঙ্গলবার গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। হেলথ এফেক্টস ইনস্টিটিউট ও ইনস্টিটিউট ফর হেলথ ম্যাট্রিকস অ্যান্ড ইভালুয়েশন যৌথভাবে গবেষণাটি করেছে।

প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক বছরে চীনে বায়ুদূষণের কারণে মৃত্যুর হার বেড়ে গেছে। এই হার বাড়ছে ভারতেও। দেশটিতে আগের চেয়ে প্রায় ৫০ ভাগ মৃত্যুর হার বেড়েছে এই বায়ুদূষণের কারণে। ভারতের বাতাসে ক্ষতিকর ক্ষুদ্র কণা ভেসে বেড়ায়; যা মানুষের ফুসফুসকে সহজেই আক্রান্ত করে ফেলছে। এ কারণে ফুসফুসের ক্যানসার, শ্বাসনালির জটিল সংক্রমণ ও হৃদ্‌রোগের হার বেড়ে যাচ্ছে। বাতাসে পিএম ২.৫ নামের বিপজ্জনক উপাদানের উপস্থিতির কারণেই এই অকালমৃত্যুর ঘটনা ঘটছে। আর এদিক থেকে ভারত চীনকে ছাড়িয়ে যাচ্ছে।

বায়ুদূষণে মৃত্যু ঘটা দেশগুলোর মধ্যে বর্তমানে শীর্ষ অবস্থানে আছে ভারত। দেশটিতে ১৯৯০ সালে বায়ুদূষণজনিত জটিলতায় প্রায় ৭ লাখ ৩৭ হাজার ৪০০ মানুষের অকালমৃত্যু হয়েছে। আর ২০১৫ সালে তা বেড়ে হয়েছে ১০ লাখ ৯০ হাজার।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ