শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

ওবামাকে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়ার আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

obamaফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির একদল ভোটার।

শুধু তাই নয়, ভোটারদের ওই দলটি ‘ওবামা১৭’ নামে একটি ওয়েবসাইট খুলে প্রেসিডেন্ট পদে নির্বাচনে যাতে ওবামা অংশ নিতে পারে তার জন্য কাজও করে যাচ্ছে।

‘ওবামা১৭’ নামের একটি ওয়েবসাইটের বরাত দিয়ে বৃহস্পতিবার এবিসি নিউজ এ খবর জানিয়েছে। এই বসন্তে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এবিসি জানায়, ফ্রান্স যখন ব্যাপকভাবে চরম ডানপন্থীদের ভোট দিতে যাচ্ছে, ঠিক তখনই ভোটারদের ওই দলটি একজন বিদেশিকে প্রেসিডেন্ট নির্বাচিত করার আহ্বান জানাচ্ছে। ‘ওবামা১৭’ ওয়েবসাইটে দলটি বলেছে, বিদেশি প্রেসিডেন্ট নির্বাচিত করে এই গ্রহে তারা গণতন্ত্রের একটি পাঠ রচনা করতে চান। সেখানে আরো বলা হয়েছে, ওবামার জীবনবৃত্তান্ত পৃথিবীর মধ্যে সবচেয়ে সমৃদ্ধ। ওই ওয়েবসাইটটির সঙ্গে ওবামার কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানানো হয়েছে।

রাজধানী প্যারিসের বিভিন্ন স্থানে ওবামা১৭-এর পোস্টার সাঁটানো হয়েছে। সেই সঙ্গে ওই নির্বাচনী লড়াইয়ে ওবামার অংশগ্রহণের জন্য আবেদন জানানো হয়েছে।

এ ছাড়া দলটি ১০ লাখ স্বাক্ষর জোগাড় করার চেষ্টা করছে। যদিও বারাক ওবামা ফরাসি নন। দেশটির প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার জন্য তাঁকে অবশ্যই ফ্রান্সের অধিবাসী হতে হবে।

ওবামা১৭-এর এক মুখপাত্র এবিসি নিউজকে বলেন, ‘আমরা বারাক ওবামার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার দুই মাস আগে এই পরিকল্পনা শুরু করি। আমরা স্বপ্ন দেখি এমন একজনকে ভোট দেওয়ার যাঁর নেতৃত্বে আমরা একটি উজ্জ্বল ভবিষ্যৎ পাব।’

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ