বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

গাজায় হামাসকে লক্ষ করে ইসরাইলি হামলা: বড় সংঘাতের আশংকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Israeli-drone-Lebanon copyফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থানে বিমান হামলা চালিয়েছে ইহুদিবাদী ইসরাইলের সেনারা।

ইসরাইলের সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে, জঙ্গিবিমান ও ট্যাংকের সাহায্যে তারা হামাসের দুটি পর্যবেক্ষণ টাওয়ারের ওপর হামলা করেছে। হামাসের একটি সূত্র গাজার উত্তরাঞ্চলে ওই হামলার কথা নিশ্চিত করেছে।

ইসরাইল দাবি করেছে, তাদের সেনাদের নিয়মিত তৎপরতার ওপর হামাসের পক্ষ থেকে গুলি চালানো হলে বিমান ও ট্যাংক হামলা চালোনো হয়। এর আগে গত সোমবার ইসরাইলি বাহিনীর জঙ্গিবিমান থেকে কয়েক দফা হামলা চালানো হলে অন্তত চার ব্যক্তি আহত হয়। সেদিনও হামাসের রকেট হামলার অজুহাত তুলে ইসরাইল হামলা চালায়।

গত মাসে গাজা-ভিত্তিক মানবাধিকার সংস্থা আল-মিজান সেন্টার ফর হিউম্যান রাইটস ইসরাইলের বিমান হামলায় উদ্বেগ প্রকাশ করে বলেছে, তেল আবিবের হামলা বড় ধরনের সংঘাত ডেকে আনতে পারে। সংস্থাটি ইসরাইলি হামলা বন্ধের জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান জানায়।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ