বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

ভারতে সালমান রুশদি আন্দোলনের পুরোধা সৈয়দ শাহাবুদ্দিনের ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

Shahabuddin 2আওয়ার ইসলাম : ভারতের প্রভাবশালী এক মুসলিম নেতা প্রাক্তন কূটনৈতিক ও তিনবারের সংসদ সদস্য সৈয়দ সাহাবুদ্দিন আজ সকালে দীর্ঘ রোগভোগের পরে মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সালমান রুশদির লেখা 'স্যাটানিক ভার্সেস' ভারতে নিষিদ্ধ করার ব্যাপারে তিনি অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। রাম-জন্মভূমি-বাবরি মসজিদ বিতর্কেও তিনি মুসলমান সমাজের পক্ষে অন্যতম শীর্ষ নেতা ছিলেন প্রাক্তন এই কূটনৈতিক।

তার জন্ম ১৯৩৫ সালে বিহারের (বর্তমানে ঝাড়খণ্ড রাজ্যের রাজধানী) রাঁচিতে। দশম শ্রেণীর বোর্ড পরীক্ষায় সারা রাজ্যে প্রথম হওয়া মি. সাহাবুদ্দিন যোগ দিয়েছিলেন ইন্ডিয়ান ফরেন সার্ভিসে। কিন্তু চাকরি ছেড়ে ৭০-এর দশকে রাজনীতিতে যোগ দেন তিনি।

বিহারের কিষণগঞ্জ থেকে তিনবার সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন তিনি।

তবে ১৯৮৮ সালে সালমান রুশদির লেখা 'দা স্যাটানিক ভার্সেস' বইটি নিষিদ্ধ করার দাবী তুলে তিনি প্রথম বিশ্বব্যাপী প্রচারের আলোয় আসেন।

ভারতই প্রথম দেশ, যেখানে মি. সাহাবুদ্দিনের চাপে পড়েই সরকার 'স্যাটানিক ভার্সেস' নিষিদ্ধ করেছিল। তারপরে ইরান নিষেধাজ্ঞা জারী করে।

বহুল চর্চিত শাহ বানো মামলা নিয়েও সরব ছিলেন মি. সাহাবুদ্দিন। ওই মামলাটি আদতে ছিল এক তালাকপ্রাপ্ত মুসলিম নারীর খোরপোষের মামলা, যেখানে সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল মিসেস বানোর পক্ষে।

Shahabuddin 2

কিন্তু রাজীব গান্ধীর নেতৃত্বাধীন সরকার মি. সাহাবুদ্দিনসহ মুসলমান সমাজের একাংশের চাপে সেই রায়কে উল্টে দিতে নতুন আইন করেছিল।

অযোধ্যার রাম-জন্মভূমি-বাবরি মসজিদ নিয়ে বিতর্কেও দীর্ঘদিন মুসলমান সমাজের নেতৃত্ব দিয়েছেন সৈয়দ সাহাবুদ্দিন। বাবরি মসজিদ অ্যাকশন কমিটির প্রধান ছিলেন তিনি।

নয়ডার একটি হাসপাতালে আজ সকালে মৃত্যুর পরে দিল্লির নিজামুদ্দিন এলাকায় দাফন করা হয়েছে সৈয়দ সাহাবুদ্দিনকে।

সূত্র : বিবিসি

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ