বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

সৌদি বাদশাহ সালমানের ওপর হামলার পরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

badsha_salmanবাদশাহ সালমানের উপর মালয়েশিয়ায় হামলার পরিকল্পনা হয়েছিল বলে জানা গেছে। গত মাসে বাদশাহ সালমান এবং তার সফরসঙ্গীদের ওপর হামলার পরিকল্পনার সন্দেহে সাত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে মালয়েশিয়ার তরফ থেকে এ তথ্য জানানো হয়েছে।

এশিয়ার বেশ কয়েকটি দেশে সফরে বেরিয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। এই সফরের প্রথমেই তিনি পা রেখেছেন মালয়েশিয়ায়। সেখানে সফর শেষ করে বর্তমানে বাদশাহ সালমান ইন্দোনেশিয়ায় সফর করছেন। সেখানে তিনি ১২ দিন সফর করবেন।

মাসব্যাপী এশিয়া সফরের অংশ হিসেবে গত মাসের ২৬ তারিখে মালয়েশিয়ায় পৌঁছান বাদশাহ সালমান। স্থানীয় পুলিশের আইজি খালিদ আবু বকর জানিয়েছেন, ‘কুয়ালালামপুরে সফরের সময় সন্ত্রাসীরা আরব রাজ পরিবারের সদস্যদের ওপর হামলার পরিকল্পনা করছিল। আমরা সঠিক সময়ে তাদের প্রতিহত করে সব পরিকল্পনা ভেস্তে দিয়েছি।’

রোববার মালয়েশিয়ার তরফ থেকে জানানো হয়েছিল, এক মালয়েশিয়ান এবং ছয় বিদেশীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে একজন ইন্দোনেশিয়ার, চারজন ইয়েমেনের এবং একজন পূর্ব এশিয়ার নাগরিক। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে গত মাসের ২১ তারিখ থেকে ২৬ তারিখের মধ্যে তাদের আটক করা হয়।

আইএসের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গত কয়েক বছরে কয়েকশ জনকে আটক করেছে মালয়েশিয়া।

আরএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ