রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
৩০ জুলাই শুরু হচ্ছে তিন দিনব্যাপী হজ ও উমরা ফেয়ার দুর্নীতিমুক্ত সমাজ গঠনে আল্লাহভীরু নেতৃত্বের বিকল্প নেই: অলি উল্লাহ এমপি আদালতের রায়ে রক্ষা পেল সাহারানপুরের শতবর্ষী ঐতিহাসিক মসজিদ ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল

‘দুর্নীতি করবো না’ বগুড়ার পাঁচ হাজার শিক্ষার্থীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

shikkharthiবগুড়ার শেরপুরে দুর্নীতিবিরোধী মানববন্ধন, আলোচনা সভা ও শপথবাক্য পাঠ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ চত্বরে এসব কর্মসূচি পালন করা হয়।

উপজেলা ঢাকা-বগুড়া মহাসড়কের তিন কিলোমিটার জুড়ে ঘন্টাব্যাপী চলা মানববন্ধন কর্মসূচিতে দুর্নীতিবিরোধী নানা শ্লোগান লেখা প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন, লাল ফিতা ও বেলুন নিয়ে অংশ নেন উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এর আগে উপজেলা মুক্তমঞ্চে প্রায় পাঁচ হাজার শিক্ষার্থী দুর্নীতি না করার শপথ নেন। জেলা দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক নিমাই ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সরোয়ার জাহান, শেরপুর পৌরসভার মেয়র আব্দুস সাত্তার, দুর্নীতি দমন কমিশন বগুড়ার সহকারি পরিচালক আতিকুল আলম, শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজিত বসাক, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব আব্দুস সাত্তার, সহ-সভাপতি শাহজামাল সিরাজী, সাংবাদিক আইয়ুব আলী, সদস্য মাহবুবুল আলম হিরু, সুধীন্দ্র নাথ রায়, আনোয়ারা বেগম, প্রতিভা রানী প্রমুখ বক্তব্য রাখেন।

পরে ঘন্টাব্যাপী দুর্নীতিবিরোধী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ