শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সিরিয়ায় ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

joddo bimanএকটি অনুপ্রবেশকারী ইসরাইলি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে সিরিয়ার সরকারী বাহিনী। তারা বলেন, ইসরাইলের চারটি যুদ্ধবিমান সিরিয়ায় অনুপ্রবেশ করে পালমিরার কাছে সরকারী বাহিনীর ওপর হামলা চালালে এ ঘটনা ঘটে।

রাশিয়ার সংবাদসংস্থা স্পুটনিক জানিয়েছে, সিরিয়ার গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সিরিয়ার সরকারের সঙ্গে এবারই সবচেয়ে গুরুতর সামরিক সংঘাতে গেছে ইসরাইল।

শুক্রবার সকালে সিরিয়ার অভ্যন্তরে কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলা চালায় ইসরাইলের বিমান বাহিনী। এ সময় বেশ কয়েকটি অ্যান্টি-এয়ারক্রাফট মিশাইল ছোড়া হয় যুদ্ধবিমানের দিকে।

ওই বিবৃতিতে ইসরাইলি কোন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রসঙ্গে কিছুই বলা হয়নি। শুধু বলা হয়েছে, অত্যন্ত ঝুঁকি নিয়ে ওই হামলা চালিয়ে যুদ্ধবিমান ও ইসরাইলি বেসামরিক লোকজনের নিরাপত্তা বিপন্ন করার যে অভিযোগ উঠেছে, তা সত্য নয়। এর পরে সিরিয়া সরকার বিমান ভ’পাতিত করার কৃতিত্ব দাবি করলে, ইসরাইল ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ইসরাইলের পত্রিকা হারেৎস লিখেছে, পূর্বে একাধিকবার ইসরাইল সিরিয়ায় বিমান হামলা চালানোর কথা উঠলেও, কোনবারই বিবৃতি দিয়ে জানায়নি সামরিক বাহিনী। এবারই বিবৃতি দিয়েছে ইসরাইলি বাহিনী, যা বেশ বিরল।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ