রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮


বাবার কবরের উপর ছেলের ঝুলন্ত লাশ!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৌলভীবাজারের কমলগঞ্জে বাবার কবরের ওপর ছেলে জামাল মিয়ার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার দুপুরে বাড়ির পাশে বাবার কবরের পাশে বট গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

জামাল কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের মৃত আছকির মিয়ার ছেলে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির পরিদর্শক নাসির উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০১০ সালে জামাল তার বাবাকে খুন করে। সেই খুনের মামলায় তিনি জেলহাজতে ছিলেন। গত মাসে জামাল জেল থেকে জামিনে মুক্তি লাভ করে। তার লাশ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

যে সব দেশের রাষ্ট্রধর্ম ইসলাম

পুদিনা পাতার হরেক উপকার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ