বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

কক্সবাজারে হোটেল থেকে আ’লীগ নেতার ঝুলন্ত লাশ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কক্সবাজার: কক্সবাজার শহরের লালদীঘির পূর্ব পাড়ের পালংকি হোটেলের কক্ষ থেকে আওয়ামী লীগ নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। শনিবার দিবাগত রাতের কোন এক সময় তিনি ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। গত শুক্রবার বিকালে তিনি হোটেলে উঠেন।

নিহতের নাম ডা. ইসমাইল (৪৮)। তিনি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদরের মসজিদ ঘোনা এলাকার মৃত গোলাম রসুল মোল্লার ছেলে। ইসমাইল নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি এবং সাধারণ সম্পাদকের দায়িত্বপালন করেছিলেন। পারিবারিক কলহের জের ধরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্থানীয় একটি সূত্র। সাম্প্রতিক সময়ে দ্বিতীয় বিয়ে নিয়ে তার পারিবারিক কলহ চলছিল বলে সূত্রটি দাবি করেছে।

কক্সবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম হোসেন জানান, হোটেল কর্তৃপক্ষের ফোন পেয়ে বেলা ২টার দিকে এসআই দীপক কুমার সিংহ ও এএসআই আবু ছৈয়দ পুলিশ টীম নিয়ে পালংকি হোটেলে যান। হোটেলের দ্বিতীয় তলার ১০৭ নম্বর কক্ষে ফ্যানে ঝুলন্ত ইসমাইলের মরদেহ পাওয়া যায়। দরজা ভেঙ্গে কক্ষে ঢুকে দেখা যায়, রুমের ইন্টারকম টেলিফোনের তার খুলে তা দিয়েই ফ্যানের সাথে ফাঁস লাগান তিনি। রুমের সিঙ্গেল সোপার উপর বসার চেয়ার দিয়ে উপরে উঠে গলায় ফাঁস লাগিয়েছেন বলে পজিশন দেখে মনে হয়েছে। এসময় রুমের টেলিভিশন ও তার মুঠোফোন চালু অবস্থায় ছিল।

হোটেলের ম্যানেজার মীর কাশেম জানান, হোটেলের নিয়মিত বোর্ডার ডা. ইসমাইল গত শুক্রবার বেলা ২টার দিকে হোটেলের ১০৭ নম্বর কক্ষে উঠেন। শনিবার রাত আটটার দিকে অভ্যর্থনা কক্ষে এসে রাতের রুম ভাড়াও পরিশোধ করের তিনি। এরপর রুমে চলে যারার পর আর তাকে দেখা যায়নি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ফ্লোর পরিস্কারে আসা হোটেল বয় ইসমাইলের কক্ষের ভেতরে অনবরত মোবাইলে রিং আসার শব্দ শুনতে পান। ফোনও ধরছেন না বা কক্ষের ভেতর কোন সাড়া শব্দ না পেয়ে ম্যানেজারকে অবহিত করেন ওয়ার্ড বয়। তারা এসে দরজায় নক করে তাকে অনেক ডাকাডাকি করেও কোন সাড়া না পেয়ে সন্দেহ হলে পুলিশকে খবর দেয়। পুলিশের উপস্থিতিতে লক ভেঙ্গে দরজা খুলে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।

নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক ও সদর ইউপির চেয়ারম্যান প্রার্থী তসলিম ইকবাল চৌধুরী জানান, শনিবার রাত ৯টার দিকে তাঁর নেতা ডা. ইসমাইল তাকে কল করে ২৩ মে অনুষ্টিতব্য নির্বাচনের ভাল ভাবে প্রস্তুতি নিতে নির্দেশনা দেন। আমাকে নিয়ে তার আকাঙ্খা অনেক জানিয়ে বলেন, আমার (ডা. ইসমাইল) সমর্থন সব সময় তোমার সাথে আছে, এটি বলে লাইন কেটে দেন তিনি।

এদিকে, খবর পেয়ে হোটেলে আসেন সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল কুদ্দুস। তার উপস্থিতিতে বেলা সাড়ে তিনটার দিকে লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ। এসময় তার ব্যবহৃত ওয়ালেট, মোবাইলসহ অন্যান্য পণ্য গুলো জব্দ করে পুলিশ।

খবর পেয়ে পরিবার ও স্বজন এবং দলীয় নেতাকর্মীরা তাকে দেখতে বিকেলে সদর হাসপাতাল এলাকায় আসেন। সেখানে এক হৃদয় বিধারর দৃশ্যের অবতারণা হয়।

সহিহ দীন প্রচারের স্বার্থেই কওমির স্বকীয়তা রক্ষা করতে হবে: মাওলানা রেজাউল হক

কক্সবাজারে মাদ্রাসা শিক্ষকদের জঙ্গিবাদ বিরোধী মানববন্ধন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ