রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

সেনাবাহিনীরি পোশাক পরে ডাকাতি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার চর সন্তোষপুর এলাকা থেকে সেনাবাহিনীর পোশাক ও অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের সদস্য কবির সরদারকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে একাধিকবার সেনা বাহিনীর পোশাক পরে ডাকাতি করার অভিযোগ রয়েছে।

 গ্রেফতারের সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদাসহ ১৫টি ধারাল অস্ত্র, সেনাবাহিনীর পোশাক ও ৮টি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত কবির সরদার সন্তোষপুর এলাকা কাশেম সরদারের ছেলে।

মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদার বলেন, কবির সরদার আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। তিনি সেনাবাহিনীর পোশাক পরে নিজেকে সেনা সদস্য পরিচয় দিয়ে ডাকাতি করার একাধিক অভিযোগ রয়েছে।

-এআরকে

অনেক মাদরাসায় শিক্ষকদের বেতন বাকি থাকে, এটা কি দোষণীয়?


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ