রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

কাতিয়া মাদরাসার খতমে বুখারি অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবিদুর রহমান কাতিয়া মাদরাসা থেকে: সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানাধীন ঐতিহ্যবাহী জামেয়া ইসলামিয়া দারুল উলুম অলইতলী ও কাতিয়া মাদরাসার খতমে বুখারি ও দোয়া মাহফিল ৪ মে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।

জামেয়ার মুহতামিম সাহেবজাদায়ে শায়খে কাতিয়া রহ. এর বড় ছেলে শায়খ এমদাদুল্লাহ সভাপতিত্বে ও জামিয়ার উস্তাদ মাওলানা ইমরান আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আল্লামা আব্দুল মুমিন। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আল্লামা আব্দুশ শহীদ।

মাদরাসা মাঠে অনুষ্ঠিত মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জামেয়ার শায়খুল হাদীস মুনিরুদ্দীন, মুফতি আকমল, মাওলানা ইসহাক আমিনী, হাফিজ মাওলানা জিয়াউর রহমান, মুফতি এমদাদ প্রমুখ।

দুপুর ১২টা শুরু হওয়া দোয়া মাহফিলে প্রধান মেহমানের বক্তব্যে আল্লামা আব্দুল মুমীন বলেন, কুরআন রেখে শুধু হাদিস দিয়ে যেমন চলা যায় না তেমনি হাদিসকেও অস্বীকার করার কোনো সুযোগ নেই। কুরআন-হাদিসের আদলে জীবন গঠন করতে হবে। সবধরনের বিদআত পরিহার করতে হবে। তবেই খাঁটি মুসলমান হওয়া সহজ হবে।

জামেয়ার শায়খুল হাদীস মুনিরুদ্দীন জামেয়ার তাকমিল ফিল হাদিস সমাপনী ছাত্রদের বুখারি শরিফের শেষ দারস প্রদান করে মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করেন।

পূর্বের দাওরা পাশ ছাত্রদের পক্ষ থেকে ছোট্ট একটি দাবি

ফতোয়া বিভাগের জন্য নীতিমালা জরুরি: ফিকহবিদদের অভিমত

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ