রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত আল ওয়াসির হজ ২০২৭ প্রস্তুতি প্রোগ্রাম ও পুনর্মিলনী অনুষ্ঠিত কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে ইউক্রেনের হামলা, কড়া বার্তা দিল তেহরান মুন্সীগঞ্জে বাস-নসিমন সংঘর্ষে নিহত ২

মসজিদের জন্য দোকান অনুদান দিলেন এমপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজশাহীর বাগমারার সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক ভবানীগঞ্জের কেন্দ্রিয় মসজিদকে (বড়মসজিদ) নিউমার্কেটের একটি দোকান অনুদান দিয়েছেন।

গত মঙ্গলবার মসজিদ কমিটির হাতে দোকানের দলিল হস্তান্তর করে তাঁর অঙ্গিকার পূরণ করেন। এর আগে তিনি ভবানীগঞ্জ নিউমার্কেট উদ্বোধনী অনুষ্ঠানে মসজিদকে একটি দোকান অনুদান দেওয়ার অঙ্গিকার করেছিলেন।

গত মঙ্গলবার সাংসদ ইঞ্জিনিয়ার এনামুল হক মসজিদ কমিটির সদস্যদের ডেকে তাঁদের কাছে মার্কেটের দলিল হস্তান্তর করেন। এসময় উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি নাদিরুজ্জামান আলম, ভবানীগঞ্জ বণিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম হেলাল, সাধারণ সম্পাদক মাজেদুর রহমান, সাবেক কাউন্সিলর আশরাফুল ইসলাম, ইমাম হাফিজুর রহমান, মোফাজ্জল হোসেন প্রমুখ।

মার্কেটের নির্বাহী বাণিজ্যিক কর্মকর্তা এরশাদ আলী জানান, নিউমার্কেটের প্রথম তলার ওই দোকানঘরটির দাম প্রায় ১৭ লাখ টাকা। দোকানঘরটি মসজিদের নিজস্ব সম্পদ। মসজিদ কমিটির সভাপতি নাদিরুজ্জামান আলম জানান, দোকানঘরটি ভাড়া দিয়ে মসজিদের উন্নয়ন কাজে ব্যবহার করা হবে। এটি একটি সম্পদ।

উল্লেখ্য এর আগেও সাংসদ মসজিদের উন্নয়নের জন্য বিভিন্ন অনুদান দিয়েছেন এবং আরও অঙ্গিকার করেছেন। সেগুলোও পর্যায়ক্রমে দেওয়া হবে বলে সাংসদ জানিয়েছেন।

মসজিদে নববিতে হামলার পরিকল্পনা, গ্রেফতার ৪৬


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ