শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

লন্ডনে হেফাজতের আলোচনা সভা ও দোয়া মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মহানবী হযরত মুহাম্মদ সা: এর শান ও মর্যাদা রক্ষার জন্য হেফাজতে ইসলামের নজীরবিহীন ঐক্যবদ্ধ আন্দোলনে শাহাদতকারীদের জন্য ঐতিহাসিক ৫ মে উপলক্ষে লন্ডনে হেফাজতে ইসলাম ইউ.কে'র  উদ্যোগে বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

হেফাজতে ইসলাম ইউকে ও ইউরোপের সমন্বয়কারী  মাওলানা শুয়াইব আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা বলেন ঈমান রক্ষার আন্দোলনে ঐতিহাসিক শাপলাচত্বরে যারা শাহাদত বরণ করেছেন তাদের রক্ত বৃথা যেতে পারে না, যে দাবী আদায়ের লক্ষে তারা জীবন উৎসর্গ করেছিলেন তা পুরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যেতে হবে।

হেফাজতে ইসলাম ইউকের সেক্রেটারি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদের পরিচালনায়  গুরুত্বপূর্ণ  বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম ইউকের অন্যতম আহবায়ক  মাওলানা মুফতী আব্দুল মুনতাক্বীম।

আলোচনায় আরো অংশগ্রহণ করেন হেফাজতে ইসলাম ইউকের অন্যতম দায়ীত্বশীল মাওলানা আব্দুল মজীদ, ট্রেজারার হাফিজ হুছাইন আহমদ বিশ্বনাথী, হেফাজতে ইসলাম ইউকে নেতা মাওলানা শামসুল আলম, হেফাজতে ইসলাম ইউরোপের যুগ্ম আহবায়ক হাফিজ মাওলানা সৈয়দ নাঈম আহমদ, মাওলানা মুফতি মোতাহির সিদ্দীক, মাওলানা সাফওয়ান, হাজী আব্দুল বাইস, জনাব মধু মিয়া, মোদাব্বির হুছাইন প্রমুখ।

বাংলাদেশ খেলাফত মজলিস লন্ডন মহানগর শাখা পূণর্গঠন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ