বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

কাবার দরজায় ৮ টুকরো মরমর পাথরের রহস্য কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মদ রাকিব হাসান: পবিত্র কাবা শরিফের দরজার পাশেই ৮টি মরমর পাথরের টুকলো লাগানো রয়েছে। এর কারণ সম্পর্কে সম্প্রতি একটি রিপোর্ট প্রকাশ করেছে আল আরাবিয়া ডটনেট।

রিপোর্টে পবিত্র কাবার দরজার সাথে সম্পর্কিত ৮ টুকরা পাথরের ইতিহাস সম্পর্কে বলা হয়। যা সম্পর্কে খুব অল্প সংখ্যক মানুষ জানেন।

ধারণা করা হয়, কমপক্ষে ৮ শ বছর ধরে লাগানো আছে গাঢ় হলুদ রঙের এ পাথর। যাকে ‘মেরি স্টোন’ নামে অভিহিত করা হয়।

মুয়াজ্জিনদের বক্তব্য অনুযায়ী এই ৮ টুকরা পাথর আজানখানার কাছে অবস্থিত। এখানে হরত জিবরাঈল আ. হুজুর আকরাম সা. কে নামাজ শিক্ষা দিতেন। আজানখানা সাদা রঙের মোজাইক দারা তৈরি আর এর নিচেই এই পাথরের অবস্থান।

১২১৩ হিজরি থেকে ১৩৭৭ হিজরি পর্যন্ত এই পাথরগুলি চুরি হয়ে গিয়েছিল। আজানখানার জায়গা সংকীর্ণ হওয়ায় এখানে শুধুমাত্র একজন ব্যক্তি দাঁড়াতে পারে, এই কারণেই সেখান থেকে পাথরগুলি সরিয়ে কাবার দরজার কিনারায় কাছে লাগান হয়।

হারামাইন শরিফাইনের কর্মকর্তা মহিউদ্দিন আল হাশেমী বলেন, এই পাথর আব্বাসী খলিফা আবু জাফর মনসুর মসজিদে হারামের জন্য দান করেছিলেন। ৬৩১ হিজরীতে মসজিদের মেঝের মেরামতের সময় এই পাথরগুলো  দিয়েছিলেন। এই পাথরের নীল অংশের উপর তারিখ লেখা করা রয়েছে।

আল হাশেমী আরও বলেন, এই পাথরের উপর খুবই চমৎকার নকশা ও ফল অলঙ্কিত রয়েছে। আকারে এই পাথর সবগুলি এক নয় বরং আলাদা আলাদা সাইজের। এর মধ্যে সবচেয়ে বর পাথরটি দৈর্ঘে ৩৩ সেন্টিমিটার আর প্রস্থে ২১ সেন্টিমিটার।

সূত্র: কুদরত অনলাইন


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ