রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বন্যার্তদের মাঝে ইশা ছাত্র আন্দোলনের ইফতার সামগ্রি বিতরণ  

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরগঞ্জ প্রতিনিধি
কিশোরগঞ্জের হাওরের বিভিন্ন গ্রাম ও শিক্ষা প্রতিষ্ঠানে  বন্যার্তদের মাঝে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শিক্ষা উপকরণ  ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ৭ টায় খাকশ্রী নূরুল উলুম দারুসসুন্নাহ আলীম মাদরাসা প্রাঙ্গনে কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম রুহুল আমিনের  বক্তব্যের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয় এবং বিকেল পাঁচটা পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকে।
এ সময় সভাপতির বক্তব্যে জি এম রুহুল আমীন বলেন, হাওরে আজ এ অবস্থার একমাত্র কারন হলো হাওর সংশ্লিষ্ট দায়িত্বশীলদের অবহেলা।
তিনি সরকারের প্রতি আহবান জানিয়ে বলেন,  এমন ক্ষতি থেকে হাওরবাসীকে রক্ষা করতে হাওরের  বাঁধ উঁচু করা নির্মাণের দাবি জানান।
তিনি হাওরের দায়িত্বশীল প্রতি করা নজরদারী করা এবং দুর্নীতিবাজদের দৃষ্টান্তমুলক শাস্তি প্রদানের কথা বলেন।
উক্ত  শিক্ষা উপকরণ ও ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জি এম রুহুল আমিন,  কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস এম এমদাদুল্লাহ ফাহাদ, কেন্দ্রিয় প্রশিক্ষন সম্পাদক মোহা: নোমান আহমাদ, ঢাকা মহা নগর উত্তরের সভাপতি কে এম শরিফুল ইসলাম,  ঢাকা মহানগর পূর্বের সাধারণ সম্পাদক মুহা : সিরাজুল ইসলাম, কিশোরঞ্জ জেলা সভাপতি মুহা: জুবায়ের আহমদ, সহ সভাপতি হুমায়ুন কবির, এবং আবরার মান্নানসহ জেলার শতাধিক নেতা কর্মী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ