রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

নান্দাইলে নির্মাণাধীন নতুন মসজিদ ভেঙে দিল সন্ত্রাসীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের নান্দাইল পৌর এলাকার ৪নং ওয়ার্ড নান্দাইল পাঁছপাড়া জামে মসজিদের নির্মাণাধীন আধাপাকা ঘর আবদুল মজিদের নেতৃত্বে ভেঙে দিয়েছে সন্ত্রাসীরা।

নান্দাইল মডেল থানার ওসি মো. আমিনুজ্জামান এলাকা পরিদর্শনের পর জানান, পাছপাড়া গ্রামে হাজী মো. আবদুল করিম মুন্সী (৯৮) মসজিদ নির্মাণ করার জন্য ১২ শতাংশ জমি দান করেন। ওই জমির ওপর টিনের ঘর নির্মাণ করে মসজিদের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। সম্প্রতি ওই জমিতে মসজিদের জন্য নতুন করে আধাপাকা ভবন নির্মাণ করা হচ্ছে। হাজী আবদুল করিম মুন্সীর সৎ ভাই আবদুল মজিদ মঙ্গলবার প্রকাশ্য দিবালোকে দেশীয় অস্ত্র নিয়ে নির্মাণাধীন মসজিদটি ভেঙে দেয়।

মসজিদের ভেতর আগুন ধরিয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। বাধা দিতে গিয়ে হাজী মো. আবদুল করিম মুন্সীর স্ত্রী মুর্শিদা বেগম (৬০) প্রতিপক্ষের আঘাতে মারাত্মক আহত হন।

এদিকে পৌর শহরে মসজিদ ভাঙার খবরে মুসলমানদের মাঝে উত্তেজনা বিরাজ করছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতার করার জোর দাবি জানিয়েছেন এলাকাবাসী।

নান্দাইল মডেল থানার ওসি সরদার মো. ইউনুছ আলী বলেন, মসজিদ ভাঙার বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমিটির বাড়ির কাজ না করায় ইমামকে মারধর; মুসল্লিদের জুতামিছিল


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ