রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

কিশোরগঞ্জে বিদ্যুৎ শকে মাদরাসা ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান, কিশোরঞ্জ প্রতিনিধি : কিশোরগঞ্জ শহরের  আলোর মেলায় বিদ্যুতের তারে শক খেয়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে আলোর মেলায় মসজিদের নিকটস্থ  রাস্তায় জমে থাকা পানি অপসারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জানা গেছে, নিহত মাদরাসা ছাত্রের নাম মো. জামিল আহমাদ। জেলার পাকুন্দিয়া উপজেলার চরকাওনা গ্রামের মাওলানা আব্দুস সালামের ছেলে।
শহরের আলোর মেলা এলাকায় নতুন স্টেডিয়ামের প্রবেশপথের পাশে নির্মাণাধীন এক মসজিদে  ইমামতি করতেন ও গাইটাল নয়াপাড়ায় অবস্থিত জামিয়া আরাবিয়া মাদরাসায় পড়তেন।
ভোরে মসজিদের পাশেই একটি সেচ পাম্প বসিয়ে স্টেডিয়ামে যাওয়ার রাস্তার পাশে জমে থাকা বৃষ্টির পানি অপসারণের চেষ্টা চালাচ্ছিলেন। এক পর্যায়ে তিনি বিদ্যুতের তারে জড়িয়ে যায়। আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ জেলারেল হাসপাতালে পাঠানো হলে রাস্তায় তিনি মারা যান।
এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ