রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

কুষ্টিয়ায় বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কুষ্টিয়ার মিরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন

হতাহতরা সবাই বাসযাত্রী। নিহত সায়েম (৩০) বাসটির সুপারভাইজার ছিলেন। তিনি কুষ্টিয়ার সদর উপজেলার হরিপুরের বাসিন্দা। কুষ্টিয়া-পাবনা মহাসড়কের গোবিন্দপুর এলাকায় শনিবার রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহতদের ভাষ্য অনুযায়ী, ঝিনাইদহের শৈলকূপা থেকে 'কুষ্টিয়া এক্সপ্রেস' নামের বাসটি ঢাকা যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের সুপারভাইজার সায়েমের মৃত্যু হয়। আহতদের মধ্যে ছয়জনকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

আহতদের মধ্যে বাস চালকের সহযোগী হেলাল মণ্ডল (৩০), ঝিনাইদহের শৈলকূপা উপজেলার কবিরপুর এলাকার আব্দুর রব এর ছেলে শাহেদ (৩৫), সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের সৈয়দ আলীর ছেলে রহমান (৪৫), কুষ্টিয়া সদর উপজেলার হাতিয়া গ্রামের হয়াত আলীর স্ত্রী হাওয়া খাতুন (৬০), বেলঘরিয়া গ্রামের আহমেদ আলীর স্ত্রী মমতাজ খাতুন (৪৫) ও মিরপুর উপজেলার বহলবাড়ীয়া গ্রামের চেন সর্দারের ছেলে ইউসুফ (৪০) এর পরিচয় পাওয়া গেছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ