রবিবার, ১৫ নভেম্বর ২০২৬ ।। ৩০ কার্তিক ১৪৩৩ ।। ৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ইসলামাবাদে আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ চরমোনাই মাহফিল ঘিরে ভুয়া পোস্টার ভাইরাল, সতর্ক থাকার আহ্বান সন্তানদের দীনি শিক্ষায় গড়তে ভালোবাসা ও প্রজ্ঞার চর্চা জরুরি: শায়খ আব্দুল কাইয়ুম ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ ও রেশনিং চালুর দাবি শ্রমিক ফেডারেশনের নাটোরে ট্রাকের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু স্বামীর মৃত্যুর পর অলংকার পরার বিধান কী? মাওলানা শামছুল হক ফরিদপুরী রহ. সম্পর্কে মুফতি তাকী উসমানীর হৃদয়স্পর্শী স্মৃতিচারণ বড় ভাইয়ের অসুস্থতায় সফর সংক্ষিপ্ত করে ফিরলেন মাওলানা আসজাদ মাদানী মহানবীর পরে কোনো নবী নেই—এটাই আমাদের বিশ্বাস: বাণিজ্যমন্ত্রী আইসিইউতে থাকা জামিয়া আশরাফিয়ার দুই শিক্ষার্থীর অবস্থার উন্নতি

ছাত্র ইউনিয়ন সম্পাদক লিটন নন্দীসহ ৪ জনের জামিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুপ্রিম কোর্টের সামনে থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভকালে গ্রেফতার হওয়া বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ চারজনের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

রোববার ঢাকা মহানগর হাকিম এ কে এম মাইনউদ্দিন সিদ্দিকী শুনানি শেষে তাদের জামিন আবেদন মঞ্জুর করেন।

এর আগে শনিবার তাদের ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা।

অন্যদিকে লিটন নন্দীসহ চারজনের আইনজীবীরা জামিনের আবেদন করেন।

পরে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার ওই চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়ে রোববার জামিন শুনানির দিন ধার্য করেন।

গ্রেফতারকৃত অপর তিনজন হলেন- বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা কলেজ শাখার সভাপতি মোরশেদ আলীম, লালবাগ থানার সাংগঠনিক সম্পাদক আল-আমীন হোসেন জয় ও উদীচীর সম্পাদকমণ্ডলীর নেতা আরিফ নুর।

গত বৃহস্পতিবার গভীর রাতে সুপ্রিম কোর্ট কর্তৃপক্ষ ভাস্কর্যটি সরিয়ে নেয়ার কাজ শুরু করে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়। পুলিশ এ সময় কাঁদানে গ্যাস ও জলকামান থেকে জল ছিটিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।

ইশা ছাত্র আন্দোলনের ৯ নেতা কর্মী গ্রেফতার; বাদ যোহর বিক্ষোভ