শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকাসহ দেশের ১৩ অঞ্চলে ৪৫-৬০ কিমি বেগে ঝড়ের আভাস প্রাথমিকে ‘সংগীত-নৃত্যের সিদ্ধান্ত’ বাতিলের দাবি ছাত্র জমিয়তের গত ২৪ ঘণ্টায় ১ শিশুসহ হাম ও উপসর্গে এখন পর্যন্ত ৬৪৩ মৃত্যু ইসলামী ব্যাংকের গ্রাহকদের চিন্তার কিছুই নেই: গভর্নর কোনো শ্রেণি বা পেশা এবার বাজেটের বাইরে নেই: অর্থমন্ত্রী বিশ্বকাপ ফুটবল: বিজাতীয় সংস্কৃতি চর্চায় ভয়ংকর উন্মাদ তরুণ প্রজন্ম!  সীমান্তে বিজিবির দায়িত্বশীল ভূমিকার প্রশংসা পীরের সাহেব চরমোনাইয়ের দীনি লেবাস ও নৈতিকতার বিতর্ক: বাস্তবতা বনাম ন্যারেটিভ হিজরি সন: মুসলিম জাতিসত্তার গৌরবময় পরিচয় প্রস্তাবিত বাজেট দেশকে ঋণের দাসত্বে বাঁধার পাঁয়তারা: আমিরে মজলিস

গাজায় ইসরায়েলি বর্বরতা চলছেই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা চলছেই।

গাজায় হত্যাযজ্ঞ চালানোর মধ্যেই একইদিনে আরও তিনটি দেশে হামলা চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। বিশেষ করে ইসরায়েলের অন্যতম প্রধান বিমানবন্দরে হুতির হামলার জেরে পাল্টা আক্রমণের হুঁশিয়ারির পরই ইয়েমেনে হামলা করেছে ইসরায়েল।

মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে ফিলিস্তিনের গাজা ও ইয়েমেন ছাড়াও সিরিয়া ও লেবাননে সোমবার হামলা চালিয়েছে ইসরায়েল। কমপক্ষে ৫৪ জন নিহতের খবর পাওয়া গেছে এসব হামলায়।

এদিকে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা গাজায় আক্রমণাত্মক অভিযান ধীরে ধীরে সম্প্রসারণের অনুমোদন দিয়েছে। ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান সোমবার এ কথা জানিয়েছে।

ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির রবিবার এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলি সেনাবাহিনী ইতোমধ্যেই ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের বিরুদ্ধে গাজা অভিযান সম্প্রসারণের লক্ষ্যে রিজার্ভ বাহিনীর কয়েক হাজার সেনাকে ডেকেছে।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ