রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

ফরিদপুরে আ.লীগের দুই গ্রুপে সংঘর্ষ, নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ফরিদপুরের সালথা উপজেলায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত ও আরো অন্তত ৩০ জন আহত হয়েছেন।

শনিবার (২৮ মে) সকালে উপজেলার লক্ষনদীয়ায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।

নিহত সরোয়ার মাতুব্বর (৩২) লক্ষনদীয়ার মৃত খাদেম মাতুব্বরের ছেলে। স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে সদ্য আওয়ামী লীগে যোগ দেওয়া হাফিজুদ্দিনের সমর্থকদের সঙ্গে গট্রি ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলুর সর্মথকদের দুই ঘন্টাব্যাপী সংর্ঘষ হয়। এসময় দেশীয় অস্ত্র নিয়ে উভয়পক্ষই একে অপরকে হামলা করে।

সংঘর্ষ থামাতে পুলিশ ১৫৭ রাউন্ড রাবার বুলেট ও ৬২ রাউন্ড টিয়ার সেল নিক্ষেপ করে।

এসআই জিল্লুর রহমান জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ