শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ।। ২৯ কার্তিক ১৪৩৩ ।। ৪ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
খিলগাঁওয়ে খতমে নবুওয়ত বিষয়ক ইসলাহি মাহফিল প্রতিটি ক্যাম্পাসে নববি আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান রায়বেন্ডের ইজতেমার দ্বিতীয় পর্ব চলছে, আখেরি মোনাজাত রোববার ঈমানের প্রতিফলন থাকতে হবে জীবনের প্রতিটি কাজে: মসজিদুল হারামের ইমাম ছাত্র জমিয়ত ঢাকা মহানগর উত্তরের নতুন কমিটি ঘোষণা গাজীপুর মহানগরে ইসলামী যুব আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত মৌরিতানিয়া সফরে মসজিদে নববির ইমাম শায়খ বারহাজি ‘মানুষের তৈরি আইনে পূর্ণাঙ্গ ন্যায়বিচার প্রতিষ্ঠা সম্ভব নয়’ ভাইরাল ভিডিও ইস্যুতে সংবাদ সম্মেলনে এসে যা বললেন জমিয়ত নেতা ফেরদাউস ‘দীনি অনুষ্ঠান হেফাজত ও সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব’

আসছে ঘূর্ণিঝড় মোরা, ৩লাখ মানুষকে সরানো হচ্ছে উপকূল থেকে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘূর্ণিঝড় 'মোরা' মোকাবেলায় কক্সবাজার উপকূল থেকে তিন লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন।

এরই মধ্যে এক লাখেরও বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বলে জানা যায়। অন্যদের সরিয়ে নেয়ার কাজও পূর্ণ উদ্যোমে চলছে।

উপকূলবাসীর নিরাপত্তায় ৫৩৭টি আশ্রায়নকেন্দ্রকে প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া উপকূলবর্তী সব শিক্ষাপ্রতিষ্ঠানকে অস্থায়ী আশ্রায়নকেন্দ্র ঘোষণা করা হয়েছে।

পর্যাপ্ত পরিবহন ব্যবস্থার পাশাপাশি চার হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখা হয়েছে। গঠন করা হয়েছে ৮৮টি মেডিকেল টিম। খোলা হয়েছে উপজেলা পর্যায়ে নিয়ন্ত্রণ কক্ষ।

কক্সবাজার আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়টি সোমবার বিকাল ৬টা নাগাদ কক্সবাজার সমুদ্রবন্দর থেকে মাত্র ৩৪৫ কিলোমিটার দূরে অবস্থান করছিল। এটি কক্সবাজারের কুতুবদিয়া হয়ে হাতিয়া, স্বন্দ্বীপে আঘাত হানতে পারে।

এজন্য বিকাল থেকে কুতুবুদিয়ার উত্তর ও দক্ষিণ ধুরুং, আলী আকবর ডেইল এলাকাসহ পুরো উপজেলায় ৫২৫ জন স্বেচ্ছাসেবক এলাকার লোকজনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে কাজ করছে।

ঘূর্ণিঝড় মোরা মোকাবেলায় প্রাথমিক প্রস্তুতি শুরু


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ