রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা মাদরাসা শিক্ষার্থীদের প্রমিত উচ্চারণ ও উপস্থাপনা কোর্স চলছে, ব্যাপক সাড়া জেদ্দার জাদুঘরে দেড় হাজার বছরের ইসলামি ঐতিহ্য ইসলামী আন্দোলন পঞ্চগড় জেলা শাখার সম্মেলন অনুষ্ঠিত বিকেএম কিশোরগঞ্জ জেলা শাখার মজলিসে শূরার অধিবেশন অনুষ্ঠিত

উপকুলে আঘাত হেনেছে মোরা লণ্ডভণ্ড সেন্টমার্টিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আজ মঙ্গলবার ভোরে কক্সবাজারের টেকনাফ ও সেন্টমার্টিন সমুদ্র উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় মোরা। ঝড়ে সেন্টমার্টিনে দুই শতাধিক বাড়িঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে। এসব এলাকায় প্রচণ্ড বেগে বাতাস বইছে।।

এ সময় কক্সবাজার শহরে বাতাসের গতিবেগ রয়েছে ঘন্টায় ৯০/১০০ কিলোমিটার। এর আগে মধ্যরাত ১২টা থেকেই দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন্সে মোরা'র প্রভাবে প্রচণ্ড বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে থাকে। তবে এ সময় উপকূলের কোথাও জলোচ্ছাসের খবর পাওয়া যায়নি।

চট্টগ্রামের পতেঙ্গা সমুদ্র সৈকত।

সেন্টমার্টিন দ্বীপের স্থানীয়সূত্রে জানা যায়, ঘূর্ণিঝড়ের আঘাতে ভোর চারটার পর থেকে সেন্টমার্টিন লন্ডভন্ড হতে শুরু করে। ছয়টা নাগাদ সেন্টমার্টিনের দুই শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে রয়েছে কাঁচা ঘর বেশি। আধাপাকা ঘরবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বেশির ভাগ ঘরের চালা উড়ে গেছে। এ ছাড়া বহু গাছপালা বিধ্বস্ত হয়েছে।

কক্সবাজার আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, ভোর চারটার দিকে ঘূর্ণিঝড় মোরা টেকনাফ ও সেন্টমার্টিন এলাকা অতিক্রম করতে শুরু করেছে। এসব এলাকায় এখন বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার।

শ্রীলঙ্কায় ঘূর্ণিঝড় মোরা’য় নিহত ২০১; বাংলাদেশে আঘাত হানতে পারে ভোরে

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ