রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

মেহেরপুরে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সন্ত্রাসী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মেহেরপুর সদর উপজেলার নুুরপুর গ্রামে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ফিরাতুল ইসলাম (৪৪) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছেন।

সোমবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। সেখানে পুলিশের একটি দল পৌঁছলে তারা গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি ছোড়লে কিছু সময় ‘বন্দুকযুদ্ধ’ চলতে থাকে। এক পর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়।

সেখান থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫টি ককটেল ও তিনটি রামদা (দেশীয় অস্ত্র) উদ্ধার করা হয়।

বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছেন। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কাতার সম্পর্কে পাঁচটি বিস্ময়কর তথ্য


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ