রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

কক্সবাজারে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থীকে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কক্সবাজারে মিজবাহ (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রকে ছুরিকাঘাত করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে একই এলাকার নূরুল আমিনের পুত্র স্কুল ছাত্র নয়ন তাকে ছুরিকাঘাত করে।

শহরের ১নং ওয়ার্ডের নাজিরারটেক এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মিজবাহ ওই এলাকার আবুল বশর বাসিন্ন্যার পুত্র ও কক্সবাজার হাশেমিয়ার ছাত্র।

অপরদিকে ছুরিকাঘাতকারী নয়ন এয়ারপোর্ট হাইস্কুলের নবম শ্রেণীর ছাত্র। কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া এই তথ্য নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইফতারের পর নিহত মিজবাহ নাজিরারটেকে তার পিতার দোকানে বসে বেচাকেনা করছিলো। এসময় একই এলাকার নূরুল আমিনে নেতৃত্বে তার পুত্র নয়ন ও মেয়ে জামাই আজিজ মিলে মিজবাহর উপর হামলে পড়ে। এক পর্যায়ে নয়ন মিজবাহকে ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে। এতে গুরুতর জখম হলে অবস্থা বেগতিক হলে হামলাকারীরা পালিয়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা মিজবাহ উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এদিকে খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে নাজিরারটেক থেকে হামলাকারী আজিজকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিৎ বড়ুয়া জানান, কি কারণে খুনের ঘটনা ঘটে আমি এখনো জানতে পারিনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এক হামলাকারীকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ