রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ

৩ লাইটারেজ জাহাজ ডুবে গেল চট্রগ্রামে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাকিব হাসান: চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তিনটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। অপর একটি জাহাজ ডোবার উপক্রম হয়েছে।

প্রচণ্ড সামুদ্রিক ঢেউ এবং ঝড়ো বাতাস জাহাজগুলোকে কুমিরা জেলেপাড়া বরাবর উপকূলের কাছে নিয়ে আসলে পাথর ও চরের মাটির ধাক্কায় তলা ফেটে ও জাহাজের সাইড ভেঙে এই দূর্রটনা ঘটে।

লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নসহ সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমী নিম্নচাপের ফলে সাগর উত্তাল হয়ে ঝড়-বৃষ্টির তীব্রতার মুখে এই ঘটনা ঘটে। সকাল সাড়ে ৯টা থেকে বেলা আড়াইটার মধ্যেই উপকূলের কাছে ৩টি লাইটারেজ জাহাজ ডুবে যায়। ডুবে যাওয়া জাহাজগুলো হচ্ছে এমভি অলিম্পিক-২, এমভি শমিক ও এমভি হাজী কায়েস। এ তিনটির মধ্যে অলিম্পিক ও কায়েস ডুবেছে সিমেন্ট ক্লিংকার নিয়ে। শমিক-এ কোনো ধরণের পণ্য ছিল না। ঝড় ও ঢেউ প্রচণ্ড ধাক্কায় জাহাজগুলোকে কুমিরার দিকে নিয়ে যায়। শত চেষ্টা করেও সেগুলো কর্ণফুলী চ্যানেলে ঢুকতে পারেনি।

এদিকে এমভি মার্কেন্টাইল-৭ নামের আরো একটি জাহাজ ঢাকা থেকে বন্দরের বহির্নোঙরে আসার সময় বাতাস ও ঢেউয়ের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে উপকূলের কাছে চলে আসে বলে জানা যায়। এটির তলদেশও স্থলভাগে লেগে ফেটে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ