মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৩ আশ্বিন ১৪৩৩ ।। ১৮ রবিউস সানি ১৪৪৮


ইসলামী নেতৃত্বকে আল্লাহর গায়েবি সাহায্য পাওয়ার যোগ্যতা অর্জন করতে হবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মোঃ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, আল্লাহ তাআলার গায়েবি সাহায্য পেতে ইসলামী নেতৃত্বকে যথাযথ যোগ্যতা অর্জন করতে হবে।

আজ মঙ্গলবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগরীর ঐতিহাসিক বদর দিবসের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বদর দিবসের জিহাদে আল্লাহর গায়েবি সাহায্য এসেছিল নানাভাবে। আর এ কারণেই বদরের যুদ্ধে বিশাল অস্ত্রশস্ত্রে সজ্জিত মিথ্যার অনুসারী কাফের-মুশরেক বাহিনীর ১০০০ জন শত্রুর বিপরীতে সত্যপথের অনুসারী মাত্র ৩১৩ জন রোজাদার সাহাবি প্রায় অস্ত্রহীন অবস্থায় কেবল তীর ধনুক নিয়ে আবু জেহেলের বাহিনীকে পর্যদস্ত করেছিলেন।

এভাবে ঐ জামানায় বিভিন্ন যুদ্ধে ইসলামের বিজয় হয়েছিল আল্লাহ তায়ালার গায়েবি সাহায্যে। আজও ইসলামকে বিজয়ী করতে আল্লাহ তায়ালার গায়েবি সাহায্য লাগবে। আর আল্লাহ তায়ালার গায়েবি সাহায্য পেতে ইসলামী নেতৃত্বকে উপযুক্তা অর্জন করতে হবে।

পীর সাহেব চরমোনাই বলেন, রাজনীতিতে আদর্শিক ও গুনগত পরিবর্তন প্রয়োজন। এজন্য ইসলামী নেতৃত্বকে নিজেদের পৃথক বলয় তৈরি করতে হবে। অন্যের উপর ভর করে ক্ষমতার অংশিদার হতে পারলেও ইসলামী হুকুমত প্রতিষ্ঠার দৃষ্টান্ত নেই। তিনি সকলকে ঐক্যবদ্ধভাবে ইসলামী হুকুমত প্রতিষ্ঠার সংগ্রামে অবতীর্ণ হওয়ার আহবান জানান। তিনি নাস্তিক মুরতাদদের হুমকি ধমকিকে সহ্য করা হবে না বলে হুশিয়ারি উচ্চারণ করেন। তিনি প্রধানমন্ত্রীকে বাম-রাম ও নাস্তিক মন্ত্রীদের ব্যাপারে কঠোর ভুমিকা গ্রহণের দাবি জানান।

অনুষ্ঠানে পীর সাহেব চরমোনাই পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।

রাজধানীর গুলিস্তানস্থ কাজী বশির মিলনায়তনে নগর উত্তর সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অংশগ্রহণ করেন সংগঠনের প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লালহ আল মাদানী, মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা ও শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, জাতীয় পার্টির প্রেসিডিয়à