রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

পার্বত্য জেলায় টানা বর্ষণে পাহাড় ধসে ২৫ জনের প্রাণহানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: কয়েকদিনের টানা বর্ষণে খাগড়াছড়ি, রাঙামাটি, পার্বত্য চট্রগ্রামসহ  বিভিন্ন অঞ্চলে পাহাড় ধসে কমপক্ষে ২৫ জনের প্রাণহানি হয়েছে। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রাঙামাটিতেই মারা গেছে প্রায় ১৪ জন।রাঙামটির যুব উন্নয়ন, ভেদভেদী, শিমুলতলি, রাঙাপানিসহ বিভিন্ন এলাকায় পাহাড় ধসে এই হতাহতের ঘটনা ঘটে।

রাঙামাটি সদর হাসপাতালের সিভিল সার্জন ডা. শহীদ তালুকদার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

নিহতরা হলেন, রুমা আক্তার, নুরি আক্তার, জোহরা বেগম, সোনালি চাকমা, অমিত চাকমা, আয়ুস মল্লিক, লিটন মল্লিক, চুমকি দাস। এদের মধ্যে মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

এদিকে গত দুই দিনের টানা বর্ষণে বান্দরবান পৌর এলাকার কালাঘাটায় পাহাড়ধসে নিহত হয়েছেন ছয়জন। এদের মধ্যে চারজন শিশু রয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশে পাহাড়ধসে চারজন নিহত হয়েছে। প্রবল বৃষ্টিতে রাস্তা তলিয়ে গিয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

সোমবার থেকে টানা বর্ষণ শুরু হয়। এতে পাহাড়ের মাটি নরম হয়ে ধসে পড়ে। ধসে পড়া মাটির নিচে এখনও অনেকে চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তবে বৃষ্টি কারণে উদ্ধার কাজ চালাতে তাদের বেগ পেতে হচ্ছে।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ