রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

মূর্তি পুনঃস্থাপনের প্রতিবাদে ময়মনসিংহ ইসলামী আন্দোলনের বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

উবায়দুল্লাহ সাআদ : সুপ্রিম কোর্টের এনেক্স ভবনের সামনে মূর্তি পুনঃস্থাপনের প্রতিবাদে চরমোনাই পীর ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজ বেলা ২টার দিকে ময়মনসিংহ শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে।

মিছিলটি বড় মসজিদ প্রাঙ্গন থেকে শুরু হয়ে শহরের গাঙ্গিনার পাড়, রেল ষ্টেশন মোড় প্রদক্ষিণ করে নতুন বাজার মোড়ে এসে শেষ হয়। মিছিল শেষে হয় সমাবেশ।

ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঞার সভাপতিত্বে বিক্ষোভ পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন ময়মনসিংহ জেলার সংগ্রামী সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানছুর শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ-সাধারন সস্পাদক মাওলানা মামুনুর রশিদ সহ প্রমুখ ব্যক্তবর্গ।

যুব আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি মাওলানা সাইফুল্লাহ মানছুর তার বক্তব্যে বলেন, আজ অত্যান্ত দুঃখের সাথে বলতে হয়, ৯০ % মুসলমানের দেশে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনে ভিন্ন দেশীয় মূর্তি স্থাপন করে মুসলমানদের অপমানিত করা হয়েছে। শ্রমিক নেতা মাওলানা মামুনুর রশিদ বক্তব্যে অবিলম্বে মূর্তি অপসারনের দাবি জানান।

সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন ময়মনসিংহ জেলার সভাপতি মুফতি গোলাম মাওলা ভূঞা মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষন করে বলেন,আপনি দেশের শীর্ষ উলামায়ে কেরামের সাথে দেয়া অঙ্গীকার রক্ষা করুন,উলামায়ে কেরামের সাথে অঙ্গীকার ভঙ্গ করবেননা।

পরে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষনা করা হয়।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ