রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি একরামুল হত্যা মামলায় হাসিনাসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা ‘সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে তোলা অভিযোগ আমলে নেওয়ার মতো নয়’ রাজনৈতিক বিবেচনায় নয়, যোগ্যতার ভিত্তিতেই পদোন্নতি : প্রধানমন্ত্রী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মজুত কমে যাওয়ায় ইরানে হামলা বন্ধ রেখেছেন ট্রাম্প শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা জানা গেল এসএসসি পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ সৌদিকে বাঁচাতে অভিনব কায়দায় ইরানের সঙ্গে পাকিস্তানের সেনাপ্রধানের সমঝোতা

পাকুন্দিয়া প্রতিদিনের দু’বছর পূর্তি : আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : কিশোগঞ্জের পাকুন্দিয়ার একমাত্র অনলাইন নিউজ পোর্টাল পাকুন্দিয়া প্রতিদিন ডটকম- এর দুই বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

গতকাল ২৩ শে জুন শুক্রবার পাকুন্দিয়া বাজারস্থ আ: আহাদ বেপারী শপিং কমপ্লেক্সের ২য় তলায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

পাকুন্দিয়া প্রতিদিনের বার্তা সম্পাদক শাহরিয়া হৃদয়ের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন বিশিষ্ট কবি ও ছড়াকার গোলাপ আমিন, তরুণ সাংবাদিক ও লেখক সুলতান আফজাল আইয়ূবী, শাহ আলম নাদিম, পাকুন্দিয়া প্রতিদিনের স্টাফ রিপোর্টার মো: নাজমুল হুদা, মো: আরমান হোসেন, মো: হুমায়ুন কবীর, মো: মোনায়েম, মো: স্বপন হোসেন, পৌর রিপোর্টার মীর সাইফুল হক শিপন, চরফরাদী ইউপি রিপোর্টার মো: সাখাওয়াত উল্লাহ, মো: রাকিবুল হাসান হিমেল, সুখিয়া ইউপি রিপোর্টার মো: রাকিব হাসান।

এসময় উপস্থিত ছিলেন পাকুন্দিয়া প্রতিদিনের শুভানুধ্যায়ী মো: এহসানুল হক সানু, মো: আলমগীল হোসেন, মো: সাদ্দাম হোসেনসহ আরো অনেকে।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন পাকুন্দিয়া প্রতিদিনের নির্বাহী সম্পাদক নূরুল জান্নাত মান্না।

আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে জনসাধারণকে তথ্য সেবা প্রদানের জন্য পাকুন্দিয়া প্রতিদিন ও পত্রিকাটির সাথে জড়িত থাকা সংবাদকর্মীদের প্রশংসা করেন। একই সাথে পত্রিকাটির উত্তোরত্তর সাফল্য কামনা করেন।

আলোচনা সভা শেষে পাকুন্দিয়ার প্রয়াত সাংবাদিক মরহুম মানিক আহমেদের মাগফিরাত ও পাকুন্দিয়া প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক আবুল খায়ের মো: আল হাসানাতের দ্রুত আরোগ্য কামনা করে দোয়া করা হয়।

দোয়া পরিচালনা করেন হাফেজ মাও: আবু সায়েম।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ