রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

কক্সবাজার সমুদ্র সৈকতে নেমে কিশোর নিখোঁজ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঘুরতে এসে কক্সবাজারে সমুদ্রসৈকতে গোসল করতে নেমে সুদীপ্ত দে (১৭) নামের এক কিশোর নিখোঁজ হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে শহরে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় সুদীপ্ত।

সুদীপ্ত রাজধানীর সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে। সে রাজধানীর পিলখানার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ থেকে চলতি বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল।

জানা যায়, পরিবারের সঙ্গে মঙ্গলবার সকালে সুদীপ্ত কক্সবাজারে আসেন। পরে সকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যান তিনি।

কক্সবাজার টুরিস্ট পুলিশের সিনিয়র সহকারি পুলিশ সুপার রায়হান কাজেমি জানান, নিখোঁজ শিক্ষার্থীর সন্ধানে অভিযান চালানো হচ্ছে।

মোটেল লাবণীর ব্যবস্থাপক রাশেদুল আলম বলেন, সুদীপ্তের মা-বাবাসহ সাতজন আজ সকাল সাড়ে ৭টার দিকে মোটেলে ওঠেন। এর পর তাঁরা সাগরে গোসল করতে যান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ