রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আব্দুম মুনিব, কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ২ জন। আহতরা মিরপুর উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

বজ্রপাতে মৃত্যুবরণকারীরা হলেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার পয়ারী গ্রামের মোশারফ হোসেন (৫৫), কুশাবাড়ীয়া গ্রামের আব্দুস সাত্তার (৪০), আটিগ্রাম গ্রামের শাহিন আলী (৪২) ও আবুল কাশেম (৪৫) এবং শুড়শুড়ি গ্রামের আশিক আলী (১২)।

রবিবার দুপুর ২টায় উপজেলার ছাতিয়ান ইউনিয়নের কুয়ারী মশাতলা গ্রামের ঝাপারিয়া মাঠে এ ঘটনা ঘটে।

পুলিশ সুত্রে জানা যায়, দুপুরের বৃষ্টি শুরু হলে উপজেলার আমলা পোড়াদহ আঞ্চলিক সড়কের ঝাপারিয়া মাঠে বট গাছের নিচে একটি চায়ের দোকানে সাতজন আশ্রয় নেয়। ঐ চায়ের দোকানের উপর বজ্রপাত হলে ৪ জন ঘটনাস্থলে মৃত্যু বরণ করে।

মৃত্যু বরণকারীরা হলেন আব্দুস সাত্তার, শাহিন আলী, আবুল কাশেম, আশিক আলী। আহত হন আরো তিন জন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে মোশারফ নামে আরো একজনের মৃত্যু হয়। মিরপুর থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, বজ্রপাতে কুয়ারী মশাতলা গ্রামের ৫ জনের মৃত্যু হয়েছে। এদিকে এ প্রাকৃতিক দূর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ