বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাতারের উপর অবরোধ অব্যাহত থাকবে: সৌদি পররাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আরব জোট কর্তৃক বেঁধে দেওয়া সময়ের মধ্যে শর্ত পূরণ না করায় কাতারের উপর আরোপ করা অবরোধ অব্যাহত থাকবে বলে জানিয়েছে সৌদি আরব। মিশরে অনুীষ্ঠত আরব জোটের বৈঠক শেষে এ কথা জানান সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ জুবেইর।

বুধবার মিশরের কায়রোতে আরব অঞ্চলের চার দেশের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে এই সিদ্ধান্ত হয়।। এতে বলা হয়, কাতার তাদের শর্ত পূরণ না করায় তারা মর্মাহত।

গত মাসে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, মিশর, বাহরাইন ও সংযুক্ত আরব আমিরাত। তাদের অভিযোগ, কাতার জিহাদি বা সন্ত্রাসী বিভিন্ন গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে। একইসঙ্গে কাতারের রাজনীতিতে পরিবর্তনেরও আহবান জানায় দেশগুলো।

কূটনীতিকরা বলছেন, কাতার পরিস্থিতির গভীরতা ও গুরুত্ব বুঝতে অক্ষম।

সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আদেল বিন আহমেদ জুবেইর বলেন, যথাযথ সময়ে কাতারের বিরুদ্ধে আরো ব্যবস্থা নেওয়া হবে। আর এটা হবে আন্তর্জাতিক নিয়ম মেনেই।

সৌদি আরব ও এর মিত্র দেশগুলোর বিভিন্ন শর্তের মধ্যে রয়েছে, আল জাজিরা টিভি চ্যানেল বন্ধ করা এবং ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করা।

চার দেশের বিবৃতি দেওয়ার আগে লন্ডনে অবস্থানরত কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল-থানি বলেন, অবরোধ আরোপ করা কাতারের ওপর স্পষ্ট আগ্রাসন ও দেশকে অপমানিত করার শামিল। তিনি বলেন, ‘আমাদের মধ্যে যে মতপার্থক্য রয়েছে তার জবাব অবরোধ হতে পারে না, জবাব হবে সংলাপ ও যুক্তি।’

গত ৫ জুন আরব অঞ্চলকে অস্থিতিশীল করার অভিযোগ এনে সম্পর্ক ছিন্ন করে কয়েকটি দেশ। এর মধ্যে কাতার এয়ারওয়েজকে আকাশপথ ব্যবহারে বিধিনিষেধ আরোপ করে।

সৌদি জোটের দেওয়া শর্ত অবাস্তব; মন্তব্য কাতারের পররাষ্ট্র মন্ত্রীর

 

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ