রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

যারা গুম হয়েছে তাদের তালিকা চাই; ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

যারা গুম হয়েছে তাদের তালিকা চাই। বিএনপি যখন ক্ষমতায় ছিল, তখন কত শ মানুষ গুম আর খুনের শিকার হয়েছিল তারও হিসাব চাই।

আজ শুক্রবার ময়মনসিংহ শহরের চরপাড়ায় একটি ফুট ওভারব্রিজ উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, ফরহাদ মজহার সাহেবের বিষয়টা কী সেটার উত্তর ফরহাদ মজহার সাহেব তিনিই দিয়েছেন। তিনি বলেছেন সরকারকে দেশে-বিদেশে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য তাঁকে অপহরণ করা হয়েছিল। আমি এ জন্য বলি আজ দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ঘোলা পানিতে মাছ শিকারের একটা চক্রান্ত চলছে।

জনগণকে এই চক্রান্তের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার জন্য শেখ হাসিনার নেতৃত্বে আমি সবার কাছে আহ্বান জানাব, সবার আগে দেশ। দলের বিরুদ্ধে দলের ক্ষোভ থাকতে পারে। অভিযোগ থাকতে পারে। কিন্তু এমন কিছু কেউ করবেন না যাতে দেশের কোনো ক্ষতি হয়। আগামীতে অবাধ, সুষ্ঠু নির্বাচন হবে। সে নির্বাচনে অংশ নিতে সবাইকে অনুরোধ জানাই।’

ফুট ওভারব্রিজ উদ্বোধন এর সময় তাঁর সঙ্গে ছিলেন ধর্মমন্ত্রী মতিউর রহমান, ফুলবাড়িয়া থেকে নির্বাচিত সংসদ সদস্য মোসলেম উদ্দিন, নান্দাইল থেকে নির্বাচিত সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান, পৌরসভার মেয়র ইকরামুল হক টিটু, জেলা প্রশাসক মো খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি জহিরুল হক খোকা, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা ছাত্রলীগের সভাপতি রকিকুল ইসলাম রকিবসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। এ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স কনস্ট্রাকশন ব্রিগেডের প্রকৌশলী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ