রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
হারামাইনের খুতবায় ঈমানের ওপর মৃত্যু ও তরুণ প্রজন্মের সুশিক্ষার ওপর গুরুত্বারোপ যুক্তরাজ্যের কেমব্রিজে খতমে নবুয়ত সম্মেলন ট্রাইব্যুনালে সাবেক দুই রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ দাখিল গাজায় ৬০০ হাফেজকে সম্মাননা দিল আমিরাত চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর কিয়ামতের দিন যে প্রশ্নগুলোর উত্তর সবাইকে দিতে হবে বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন চুপ্পু ‘রক্তাক্ত জুলাই’ স্মরণে ব্রাহ্মণবাড়িয়ায় সাধারণ আলেম সমাজের আলোচনা সভা কাল শুরু হচ্ছে হজের প্রাথমিক নিবন্ধন, চলবে দুই মাস রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল: স্পিকারের সাক্ষাৎ চাইবে ইসি

গো-রক্ষার নামে মানব হত্যা চরম পর্যায়ের বর্বরতা; ছাত্র মজলিস কেন্দ্রীয় সভাপতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়া ইসলাম : গো-রক্ষার নামে মানব হত্যা চরম পর্যায়ের বর্বরতা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আজীজুল হক।

তিনি আরো বলেন এদেশের শিক্ষাঙ্গন গুলোকে সন্ত্রাস মুক্ত ক্যাম্পাস গড়তে ও ছাত্রদের  অধিকার আদায়ে ছাত্র মজলিসের কর্মীদের এগিয়ে আসতে হবে।

গতকাল ৯ জুলাই ২০১৭, রবিববার, বাদ আসর, ঢাকা মহানগর মজলিস মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিস ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণ সভাপতি মনসুরুল আলম মনসুর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক কেন্দ্রীয় সভাপতি ও খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আলহাজ্ব শেখ গোলাম আসগর, সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় দপ্তর ও প্রচার সম্পাদক অধ্যাপক মুহাম্মদ আবদুল জলিল, সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট তাওহীদুল ইসলাম তুহিন।

ঢাকা মহানগরী দক্ষিণ সেক্রেটারি মুহাম্মদ তাইফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে ঈদ-উল ফিতরের অভিজ্ঞতা বর্ণনা করে স্বাগত বক্তব্য রাখেন- খেলাফত মজলিস কুমিল্লা জেলা সেক্রেটারি মুফতি আবদুল হক আমিনী, খেলাফত মজলিস ঢাকা মহানগরী প্রকাশনা সম্পাদক কাজী মুহাম্মদ আরিফুর রহমান, মহানগরী অফিস ও বায়তুলমাল সম্পাদক আফসার উদ্দিন হাওলাদার, যাত্রাবাড়ী দক্ষিণ থানা সভাপতি কেএম ইমরান হুসাইন, ডেমরা থানা সভাপতি মুহাম্মদ নুরে আলম, তেজগাঁও থানা সভাপতি জামিল আহমদ, মতিঝিল থানা সভাপতি রাশেদ আহমদ, রমনা থানা সেক্রেটারি মুহাম্মদ জাফর উল্লাহ প্রমুখ।

 

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ