বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

কাশ্মীরের স্বাধীনতার প্রশ্নে প্রতিশ্রুত গণভোটের দাবি জানালো ওআইসি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের ভাগ্য নির্ধারণের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাস হওয়া প্রস্তাব বাস্তবায়নের জন্য নয়াদিল্লির প্রতি আবারো আহবান জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা বা ওআইসি।

এ ছাড়া, কাশ্মীরের জনগণের ওপর চলমান নিপীড়নের নিন্দা জানিয়েছে মুসলিম দেশগুলোর এ সংস্থা।

আইভরি কোস্টের রাজধানী আবিদজানে অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৪৪তম বৈঠকে পাস হওয়া প্রস্তাবে এ আহবান জানানো হয়।

পাকিস্তানের অনুরোধে কাশ্মীরে প্রবেশ করবে চীনের সেনারা!

গতকাল (মঙ্গলবার) দুদিনব্যাপী এ বৈঠক শেষ হয়েছে। ৫৬টি সদস্য দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সর্বসম্মতভাবে প্রস্তাবটি পাস করেন। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে অব্যাহত হত্যাকাণ্ড ও রক্তপাত বন্ধে নির্ধারিত ভূমিকা পালনের জন্য জাতিসংঘ এবং আন্তর্জাতিক সমাজের প্রতিও আহবান জানানো হয় ওই প্রস্তাবে।

এতে আরো বলা হয়েছে, ভারত ও পাকিস্তানের মধ্যে বিরাজমান দ্বন্দ্বের কেন্দ্রবিন্দু হলো কাশ্মীর ইস্যু এবং জাতিসংঘের প্রস্তাব বাস্তবায়নই হচ্ছে দক্ষিণ এশিয়ায় শান্তি আসার পূর্বশর্ত।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ