সোমবার, ২৭ জুলাই ২০২৬ ।। ১২ শ্রাবণ ১৪৩৩ ।। ১৩ সফর ১৪৪৮

শিরোনাম :
মক্তব ও হিফজখানার শিক্ষকদের প্রতি কিছু নিবেদন যুক্তরাজ্যে বিকেএমের দায়িত্বশীলদের তরবিয়তি মজলিস দেশফেরত হিফজ শিক্ষককে সাবেক ছাত্রদের বিশেষ সংবর্ধনা বাংলাদেশ মাদরাসা সংরক্ষণ পরিষদের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা তিন শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল সোশ্যাল মিডিয়া: নেকির মাধ্যম নাকি গুনাহের ফাঁদ?   মাগরিবের পর দারুল উলুম দেওবন্দে বহিরাগতদের প্রবেশে নিষেধাজ্ঞা আগামী সপ্তাহে গ্যাস সংকট পরিস্থিতির উন্নতির আশ্বাস প্রতিমন্ত্রী অমিতের সাতক্ষীরার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ঢাকায় গ্রেফতার তিনবারের শ্রেষ্ঠ যুব সংগঠক আমিনুল হক সাদীর সাফল্যের গল্প

ঝিনাইদহে ভারতীয় অস্ত্রসহ মহিলা চোরাকারবারী আটক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তারেক জাহিদুর রহমান: ঝিনাইদহের কালীগঞ্জ থেকে অন্তরা খাতুন (২৩) নামের এক মহিলা চোরাকারবারীকে আটক করেছে পুলিশ।এ সময় তার কাছে থেকে ১০ টি ভারতীয় ইয়ারগান উদ্ধার করা হয়।

মঙ্গলবার ভোররাতে বারবাজার ক্যাম্প পুলিশ বারবাজার শহর থেকে ইয়ারগানগুলি উদ্ধার করে। এ সময় অপর দুই চোরাকারবারী দৌঁড়িয়ে পালিয়ে যায়। গ্রেফতার হওয়া অন্তরা খাতুন যশোর জেলার চৌগাছা উপজেলার আন্দুলিয়া গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

বারবাজার ক্যাম্পের আইসি এসআই তরিকুল ইসলাম জানান, ভারত থেকে অবৈধ পথে আসা ইয়ারগান পাচারের গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালায়।

এ সময় বারবাজার শহরের মধ্যে একটি ইজিবাইকে তল্লাসী চালিয়ে অবৈধপথে ভারত থেকে আসা ১০টি ইয়ারগানসহ অন্তরা খাতুন নামের এক মহিলা চোরাকারবারীকে গ্রেফতার করেন। সে সময় অন্তরার স্বামী শফিকুল ইসলাম শফি (৩০) ও ইজিবাইক চালক হারুন পালিয়ে যায়।

তিনি আরো জানান, ইয়ারগানগুলি ভারতীয়। সেগুলি চোরাইপথে বাংলাদেশে আনা হয়েছিল। এ ব্যাপারে মঙ্গলবার দুপুরে কালীগঞ্জ থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে।

এসএস


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ