বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১১ বাংলাদেশি ও ভারতীয় শ্রমিকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নাজরান প্রদেশে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ১১ জনের প্রাণহানি ঘটেছে। নিহতদের সবাই ভারত এবং বাংলাদেশি প্রবাসী শ্রমিক।

বুধবার দেশটির নাজরানে একটি জানালাবিহীন বাড়িতে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেয়া এক টুইট বার্তায় নাজরান সিভিল ডিফেন্স বলছে, অগ্নিনির্বাপণকর্মীরা একটি পুরনো বাড়ির আগুন নিয়ন্ত্রণে এনেছে। বাড়িতে বাতাস চলাচলের কোনো জানালা ছিল না।

টুইটে বলা হয়, দম বন্ধ হয়ে ১১ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ছয়জন। অগ্নিকাণ্ডে হতাহতরা সবাই ভারত এবং বাংলাদেশি প্রবাসী শ্রমিক।

এদিকে একই দিন তাবুকের একটি ফার্মে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ১০ হাজার বর্গমিটার আয়তনের ওই ফার্মের আগুন ফায়ার সার্ভিসের কর্মীরা নিয়ন্ত্রণে এনেছেন। তাবুকের মুখপাত্র লেফটেন্যান্ট হুসাম আল মাসুদি বার্তাসংস্থা এএফপিকে বলেন, কর্তৃপক্ষ এ ঘটনায় তদন্ত শুরু করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।

-এআরকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ