বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ।। ১৫ আশ্বিন ১৪৩৩ ।। ১৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে: ডিএনসিসি প্রশাসক ‘বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে জনগণই বিচার করবে’  মক্কায় রাইড-হেইলিং সেবা চালু করল ইনড্রাইভ ‘প্রতিটি ওয়ার্ডে ছড়িয়ে পড়তে হবে, শরিয়াহর পক্ষে জনমত গড়তে হবে’ মিরপুরে ফুটপাত উচ্ছেদ অভিযানে সংঘর্ষ, তিন গাড়িতে আগুন সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ সরকারের বাড়ল স্বর্ণের দাম নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৬৩ খেলাফত মজলিস যুক্তরাজ্য নর্থের নির্বাহী বৈঠক অনুষ্ঠিত বুদ্ধিবৃত্তিক বিচ্যুতি মোকাবিলায় ভারসাম্যপূর্ণ ফতোয়ার ওপর গুরুত্বারোপ মুফতি তাকী উসমানীর

ইসরায়েলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ ফিলিস্তিনের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ইসরায়েলের সঙ্গে রাজনৈতিকসহ সব ধরনের যোগাযোগ বন্ধ করা হবে বলে ঘোষণা দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।

স্থানীয় সময় শুক্রবার টেলিভিশনে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে আব্বাস এই ঘোষণা দেন।

অধিকৃত পূর্ব জেরুজালেমে পবিত্র আল-আকসা মসজিদে নিরাপত্তায় কড়াকড়ির আরোপের পরিপ্রেক্ষিতে শুক্রবার দিনভর ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষ হয়। এতে তিন ফিলিস্তিনি নিহত হওয়ার পর আব্বাস এই ঘোষণা দেন।

সম্প্রতি সন্দেহভাজন ফিলিস্তিনি বন্দুকধারীদের গুলিতে ইসরায়েলের দুই পুলিশ কর্মকর্তা নিহত হন। এর পরিপ্রেক্ষিতে আল-আকসা মসজিদের প্রধান প্রবেশদ্বারে মেটাল ডিটেকটর বসায় ইসরায়েল। দেশটির এমন উদ্যোগকে আল-আকসার ওপর নিয়ন্ত্রণের চক্রান্ত হিসেবে আখ্যায়িত করে প্রতিদিনই বিক্ষোভ করছে ফিলিস্তিনি ও ইসরায়েলি আরবরা।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভে হতাহত হয় শতাধিক ফিলিস্তিনি। এ ছাড়া ফিলিস্তিনিদের ছুরিকাঘাতে নিহত হয় তিনি ইসরায়েলিও।

এই পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধের ঘোষণা দিয়ে মাহমুদ আব্বাস বলেন, ‘আল-আকসা মসজিদে নিরাপত্তা ব্যবস্থা বাতিল না করা হলে এবং স্বাভাবিক অবস্থা ফিরিয়ে না আনা পর্যন্ত আমি ইসরায়েলের সঙ্গে সর্বস্তরের যোগযোগ বন্ধের ঘোষণা দিচ্ছি।’

-এজেড


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ