শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

২০১৯ সালের জাতীয় নির্বাচনে জিততে এরদোয়ানের মহাপরিকল্পনা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ২০১৯ সালে অনুষ্ঠিত হবে তুরস্ক জাতীয় নির্বাচন। এ নির্বাচন সামনে রেখে মহাপরিকল্পনা হাতে নিয়েছে তুরস্কের প্রেসিডেন্ট ও একে পার্টির দলীয় প্রধান রজব তাইয়েব এরদোয়ান।

আজ বৃহস্পতিবার কৃষ্ণসাগরের অনুষ্ঠিত দলের এক সভায় তার এ পরিকল্পনার কথা তুলে ধরেন।

তিনি বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে আজ ১৬ বছর ধরে একে পার্টি সংগ্রাম করে যাচ্ছে। প্রতিনিয়তই তাকে নতুন নতুন চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। আগামী জাতীয় নির্বাচন দলের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ।’

তিনি বলেন, ‘একে পার্টির সবচেয়ে বড় যোগ্যতা হলো একে পার্টি প্রয়োজন অনুযায়ী সে তার নিজের পরিবর্তন করতে পারে।’

এ সময় তিনি নির্বাচন সামনে রেখে দল ঢেলে সাজানোর আভাস দেন।

উলেখ্য, ২০০১ সালে একে পার্টি প্রতিষ্ঠার পর থেকে এরদোয়ান ১৩ বছর দলের নেতৃত্ব দিচ্ছে। তার নেতৃত্ব দলটি দু’বার জাতীয় নির্বাচনে বিজয়ী হয়েছে।

এরদোয়ান ২০০৩-২০১৪ পর্যন্ত তুরস্কের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছে।

সূত্র : মিডলইস্ট মনিটর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ