শুক্রবার, ১২ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৬ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী লাইসেন্স বাতিলের প্রতিবাদে কর্মকর্তা-কর্মচারী ও রোগীর স্বজনদের বিক্ষোভ বিতর্কিত শিবমূর্তি অপসারণের দাবিতে রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ সাবেক এমপি বাহারের বক্তব্যের প্রতিবাদ, দেশে এনে বিচারের দাবি আলেমদের প্রস্তাবিত বাজেট ঋণনির্ভর ও উচ্চাভিলাসী: খেলাফত মজলিস আশাবাদে ভারাক্রান্ত সুলিখিত বাজেট, বাস্তবায়নে বড় চ্যালেঞ্জ: ইসলামী আন্দোলন কুমিল্লা ও নগরকান্দায় বাংলাদেশ খেলাফত মজলিসের প্রশিক্ষণ সভা অনুষ্ঠিত হিল্লার নামে ‘পাতানো বিয়ে’ কবিরা গুনাহ: মাওলানা আজহারী বৃহৎ রামমূর্তি নির্মাণ নিয়ে উদ্বেগ, দ্রুত অপসারণ চান পীর সাহেব মধুপুর আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার চায় ইসলামী আন্দোলন

মার্কিন অপরাধ বন্ধ করতে বলুন: জাতিসংঘকে সিরিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিরিয়ায় বেসামরিক লোকজনের ওপর মার্কিন নেতৃত্বাধীন কথিত আন্তর্জাতিক জোটের অব্যাহত অপরাধ বন্ধ করার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রতি আহ্বান জানিয়েছে দামেস্ক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় আলাদা দুটি চিঠিতে এ আহ্বান জানিয়েছে। দামেস্ক বলেছে, আন্তর্জাতিক অঙ্গনে শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার যে দায়িত্ব রয়েছে নিরাপত্তা পরিষদের ওপর -সংস্থাটির তা পালন করা উচিত।

বুধবার জাতিসংঘ মহাসচিব আন্টোনিও গুতেরেস ও নিরাপত্তা পরিষদের বর্তমান সভাপতি আমর আবদুল লতিফ আবুল আত্তাকে দেয়া চিঠিতে এসব কথা বলেছে সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

১৬ আগস্ট রাকা প্রদেশে মার্কিন জোটের বিমান হামলায় অন্তত ১৭ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে চিঠিতে। ওই হামলায় নারী-শিশুসহ বহু মানুষ আহত হয়। এছাড়া, বহু সংখ্যক বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়েছে। মার্কিন জোট গাইডেড বোমা ও আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ ফসফরাস বোমা ব্যবহার করছে বলেও অভিযোগ করেছে সিরিয়া।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ